ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সব প্লেয়ার ফাউল করার নিয়তে নামলে ম্যাচ চালানো সম্ভব নয় : সিইসি Logo রাজশাহীর পরিচ্ছন্নতায় মুগ্ধ আজহারি বললেন, ‘অন্য ৬৩ জেলার শেখার আছে’ Logo মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং Logo ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ Logo শুটিংয়ের দৃশ্য ফাঁস, মিলল রণবীর সিংয়ের দুর্ধর্ষ লুক! Logo ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু Logo বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডারস দিবসের র‍্যালিতে বিশেষ অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার Logo দেশের আর্থিক খাতে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে: অর্থ উপদেষ্টা Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo চট্টগ্রামে ঢাকাগামী মেইল ট্রেনে আগুন, যেভাবে নেভালেন কর্মীরা

রাজশাহীর পরিচ্ছন্নতায় মুগ্ধ আজহারি বললেন, ‘অন্য ৬৩ জেলার শেখার আছে’

পরিচ্ছন্ন, সবুজ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজশাহী নগরীর প্রশংসা করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি। শহরের পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়ে তিনি বলেছেন, দেশের অন্য ৬৩ জেলার রাজশাহীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে স্থানীয় ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত তাফসির মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহফিলে বক্তব্যের শুরুতেই ড. মিজানুর রহমান আজহারি রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানান এবং শহরের পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমি শুনেছি রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর (ক্লিন সিটি)—দ্য গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এভার ইন বাংলাদেশ। আসতে আসতে দেখছিলাম, মাশাআল্লাহ। একেবারে ভেরি নিট অ্যান্ড ক্লিন। আমাদের অন্যান্য ৬৩ জেলার আপনাদের থেকে শেখার আছে অনেক কিছু।’ রাজশাহীর মতো দেশের অন্য জেলাগুলোও যেন এমন পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ওঠে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে রাজশাহীর সঙ্গে নিজের পুরোনো স্মৃতিও তুলে ধরেন ড. আজহারি। তিনি বলেন, ‘ছোটবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। আমি যখন ল্যান্ড করছিলাম, দেখি দুই পাশে সারি সারি আমের বাগান। আছে কালাই রুটি, আপনাদের আছে রেশম। নানা নেয়ামত দিয়ে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন।’

বিশাল এই তাফসির মাহফিলে অংশ নিতে শনিবার দুপুর থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ মাঠে অবস্থান নেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

এ ছাড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগর শাখা জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলের মঞ্চে রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সব প্লেয়ার ফাউল করার নিয়তে নামলে ম্যাচ চালানো সম্ভব নয় : সিইসি

রাজশাহীর পরিচ্ছন্নতায় মুগ্ধ আজহারি বললেন, ‘অন্য ৬৩ জেলার শেখার আছে’

আপডেট সময় ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬