ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি Logo নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা Logo মাদারীপুর ও ফরিদপুরে সরানো হলো গোপালগঞ্জের ৫ কেন্দ্রের পরীক্ষা Logo রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৪২, বিস্ফোরক উদ্ধার Logo আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী Logo শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন Logo এক বছরে দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী Logo জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে Logo পাবনায় বালুবোঝাই ট্রাকচাপায় নিহত ২ Logo সাভার-আশুলিয়ায় ২ বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রলবোমা নিক্ষেপ

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৪২, বিস্ফোরক উদ্ধার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, পেট্রোল বোমার অংশবিশেষ, ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৭ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৪৬, তেজগাঁওয়ে ৬৭, মিরপুরে ১১১, গুলশানে ৩০, উত্তরা বিভাগে ৪৪ এবং গোয়েন্দা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চায়নিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৪২, বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় ০১:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬