ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ

এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়েছে ইন্টার মায়ামির। প্লে-অফের প্রথম রাউন্ডে কলম্বাস ক্রুর কাছে দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির দল। তবে তারকায় ঠাসা দল নিয়ে এমন বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মায়ামির কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেস।

শুক্রবার রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে কলম্বাসের মাঠে ১-০ গোলে হেরেছে মায়ামি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আনাস জারুরির ক্রস থেকে গোল করে স্বাগতিকদের জয় এনে দেন সান্তিয়াগো রদ্রিগেজ। এর আগে প্রথম ম্যাচে নিজেদের মাঠে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। ফলে দুই ম্যাচের দুটোতেই জিতে পরের রাউন্ডে উঠেছে কলম্বাস।

মৌসুমজুড়ে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি। নিয়মিত মৌসুমে লিগের সর্বোচ্চ ৮০ গোল করেছে দলটি। এর মধ্যে মেসির অবদান ২৬ গোল ও ১৭ অ্যাসিস্ট। কিন্তু প্লে-অফের দুই ম্যাচেই গোল করতে পারেনি তারা। লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পল, কাসেমিরো ও জার্মান বেরতেরামের মতো তারকারাও দলকে গোল এনে দিতে পারেননি।

এমন বিদায়ের পর মায়ামির পারফরম্যান্সকে ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। তবে কোচ গঞ্জালেসের মত ভিন্ন। তিনি বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় মেসিকে দলে রেখে এ পর্যায়ে হারলে সবাই ব্যর্থতা শব্দটি ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আবারও বলছি, চেষ্টা না করলে সেটিকে ব্যর্থতা বলা যায়। এখানে বিষয়টি নামের নয়, পারফরম্যান্সের। দুর্ভাগ্যজনক বিদায়ের পরও আমার মনে হয়েছে, আজ দল ভালো খেলেছে।’

দলের চেষ্টার প্রশংসা করে গঞ্জালেস আরও বলেন, ‘আমি এই হতাশায় খুবই দুঃখিত, অন্য সবার মতো। তবে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। জীবনে ব্যর্থতা শব্দটি অনেক বড়। এটা ফুটবল, কখনো আপনার দিন হবে, কখনো হবে না। এবার আমাদের বিদায় নেওয়ার পালা।’

গত সেপ্টেম্বরেই মায়ামির দায়িত্ব নিয়েছেন গঞ্জালেস। দায়িত্ব নেওয়ার পর তার অধীনেই ক্যাম্পেওনেস কাপ জিতেছিল দলটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ

আপডেট সময় ০৭:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬