ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

কেইন-ওলিসের পর আরও এক তারকাকে হারাল বায়ার্ন

একের পর এক চোটে তটস্থ বায়ার্ন মিউনিখ। বুন্দেস লিগার চ্যাম্পিয়নরা হ্যারি কেইন ও মাইকেল ওলিসেকে হারিয়েছিল আগেই। আরও কয়েকজন খেলোয়াড় চোট পুনর্বাসনে আছেন। এরই মাঝে নতুন করে ডান ঊরুতে চোট নিয়ে মাঠ ছেড়েছেন জামাল মুসিয়ালা। এর আগে থেকে তার স্নায়বিক সমস্যার বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে।

তরুণ এই জার্মান মিডফিল্ডারের চোট নিয়ে বায়ার্ন জানিয়েছে, ক্লাবের চিকিৎসক দল মুসিয়ালার ডান ঊরুতে চোট শনাক্ত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর আগে পেশির চোট কাটিয়ে ফেরার পর এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচে বদলি হিসেবে খেলেছেন মুসিয়ালা। এদিকে, খিঁচুনি সৃষ্টি করে এমন একটি শারীরিক সমস্যা নিয়েও তাকে তীব্র সমালোচনা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে।

একাধিকবার ম্যাচের মাঝে ঢলে পড়া মুসিয়ালার বিষয়টি নিয়ে ক্লাবের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। তবে নতুন করে পাওয়া চোট সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বায়ার্ন। এর আগে সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছিলেন, হামবুর্গের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ওলিসে। তার ভাষায়, ‘এই ম্যাচের বাইরে থাকবে সে। এরপর কী হবে তা এখনও অনিশ্চিত।’

গত সপ্তাহে কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে পায়ে আঘাত পেয়েছিলেন ওলিসে। সেই চোটের কারণে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচেও খেলতে পারেননি তিনি। চলতি মৌসুমে সেটিই ছিল বায়ার্নের প্রথম হার। কোলনের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে ব্যালন ডি’অর-জয়ী কেইনের। এই ইংলিশ স্ট্রাইকারকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।

দলের এত এত চোট নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ কোম্পানি, ‘আমাদের বাস্তবতা মেনে নিতে হচ্ছে। দলের খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া ১৩০ গোলের সমপরিমাণ অবদান এখন আমাদের নেই।’ বুন্দেস লিগায় ১০ ম্যাচ শেষে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে দুইয়ে অবস্থান করছে বায়ার্ন।

এদিকে, বাভারিয়ানদের আসন্ন ম্যাচে খেলতে পারেন লুইস দিয়াজ। এক মাস চোটের থাকার পর লিলের বিপক্ষে ম্যাচ দিয়ে কলম্বিয়ান ফরোয়ার্ড মাঠে ফেরেন। এ ছাড়া বায়ার্নের মরক্কান তারকা মিডফিল্ডার ইসমায়েল সাইবারির ডান গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় চলতি মাসে অস্ত্রোপচার হয়েছে। চোটের কারণে দলের বাইরে আছেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারও। অন্যদিকে, চোট কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন সার্জি গ্যানাব্রি ও আলফনসো ডেভিস।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

কেইন-ওলিসের পর আরও এক তারকাকে হারাল বায়ার্ন

আপডেট সময় ১২:৪৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬