ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

বার্সেলোনায় কাউকে পাশে পাননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার

আলোড়ন তুলে অ্যাথলেটিকো পারানায়েন্স থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ভিতর রকি। বড় ক্লাবে যোগ দিয়ে স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ মিলে যেতে সময় লাগেনি। ন্যু ক্যাম্পে নিজের কাটানো সময়ের অভিজ্ঞতা একেবারে বাজে ছিল। এস্তুদিয়ান্তেসের বিপক্ষে কোপা লিবার্তাদোরেস ফাইনালের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে বার্সাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পালমেইরাস স্ট্রাইকার।

এই ব্রাজিলিয়ান তরুণ জানালেন, কাতালান ক্লাবে তৎকালীন কোচ জাভি হার্নান্দেজের কাছ থেকে কোনো সমর্থন পাননি তিনি। তার সঙ্গে যোগাযোগও খুব একটা ছিল না বললেই চলে। স্প্যানিশ সংবাদপত্র এএস-কে দেওয়া সাক্ষাৎকারে ২১ বছর বয়সী তারকা বার্সার সঙ্গে থাকা সাত মাসের অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘মাঝেমধ্যে কোচের সমর্থন পাওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু বার্সেলোনায় যখন গেলাম, আমি তা পাইনি। আমার সঙ্গে কেউই খুব একটা কথা বলত না, আপনি কি জানেন?’

২০২৪ সালের জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেন ‘টিগ্রিনহো’। ১৮ বছর বয়সে তিনি কাতালান ক্লাবের সঙ্গে চুক্তি করলেও শুরু থেকে মানিয়ে নিতে পারেননি শারীরিক সমস্যার কারণে। সেই সময়টা নিয়ে তিনি বললন, ‘১৮ বছর বয়সে আমি বার্সেলোনায় গিয়েছিলাম। বিশ্বের অন্যতম বড় ক্লাবে খেলার ব্যাপারটি আমার জন্য ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। কিন্তু অভিজ্ঞতা ছিল বাজে।’

টিবিয়া অ্যান্ড ফিবুলার মধ্যে লিগামেন্ট ইনজুরি নিয়ে বার্সেলোনায় পা রেখেছিলেন রকি। স্পেনে যাওয়ার আগে তার অস্ত্রোপচার করার কথা ছিল। ব্রাজিলের হয়ে দুটি ম্যাচ খেলা ২১ বছর বয়সী স্ট্রাইকার বললেন, ‘অনেক ব্যথা নিয়ে আমি এসেছিলাম। ওই সময়ে আমার ফিজিওথেরাপি দিতে হচ্ছিল এবং চেষ্টা করছিলাম সম্ভাব্য সেরা শারীরিক অবস্থায় থাকার। কিন্তু শেষ পর্যন্ত আমরা সফল হইনি। ফুটবলে যে স্তরের পারফর্ম করা দরকার, আমি সেটা পারিনি।’

তাছাড়া মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও ছিল রকির সামনে, ‘মানিয়ে নিতে যে সময়ের প্রয়োজন মাঝেমধ্যে আমরা সেটা পাই না। আমাদের বয়স খুব কম। আর নতুন একটি ভাষা শেখাও অনেক কঠিন।’ তবে বার্সেলোনার বিরুদ্ধে কোনো রাগ পুষে রাখেননি রকি। তবে অনুশোচনা কাজ করে। তবে সবাইকে ক্ষমা করে দেওয়ার কথা বললেন তিনি এবং পালমেইরাসের সঙ্গে সুখী। রকি বললেন, ‘আমি শিখেছিলাম যাই ঘটুক না কেন আমাদের পরিশ্রম করে যেতে হবে এবং আমাদের সামনে যে সুযোগ আসবে তা কাজে লাগাতে হবে। এখন আমাদের একটি নতুন গল্প লিখতে হবে।’

বার্সেলোনায় যোগ দেওয়ার পর আগস্টে রকি ধারে রিয়াল বেতিসে যোগ দেন। পরের বছরের শুরুতেই দুই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ব্রাজিলিয়ান ফুটবলে ফিরে যান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

বার্সেলোনায় কাউকে পাশে পাননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার

আপডেট সময় ০৩:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬