ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

ভারতকে গুঁড়িয়ে দিয়ে ক্রাইস্টচার্চে উড়ছে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বেশ বিপাকে ভারত। স্বাগতিক নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে স্কোরবোর্ডে ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে শুভমান গিলরা। কিউইদের চেয়ে এখনো ২৪০ রানে পিছিয়ে আছে ভারত।

ওয়েলিংটনে রানের বন্যা বইয়ে দেওয়া ভারতের ব্যাটসম্যানরা ক্রাইস্টচার্চে দাঁড়াতেই পারলেন না। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী দল। ফলো-অন বাঁচাতে লড়ছে শুভমান গিলরা।

প্রথম ওভারেই ম্যাট হেনরির দুরন্ত ডেলিভারিতে বোল্ড হন যশস্বী জয়সওয়াল। অফ স্টাম্পের লাইনে বল রেখে আগের কয়েকটি ডেলিভারিতে তাকে বাইরে খেলতে বাধ্য করেছিলেন। এরপর আচমকাই ভেতরের দিকে সোজা হয়ে আসা বলে যশস্বীকে পরাস্ত করেন হেনরি। তখনও ভারতের খাতায় রান ওঠেনি। এরপর কেএল রাহুল ও দেবদত্ত পাডিক্কল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৩৩ রানের জুটি গড়েন এ দুজনে। কিন্তু সেই জুটি ভাঙেন কাইল জেমিসন। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২১ রানে ফেরেন পাডিক্কল। ৩৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

এরপর শুভমান গিলও বেশিক্ষণ টিকতে পারেননি। জেমিসনের শর্ট বলের পর একটু ফুলার ডেলিভারিতে ব্যাট চালাতে গিয়ে স্লিপে টম লাথামের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক (১৭)। চা পানের বিরতির ঠিক আগে ৫৯ রানে ৩ উইকেট হারায় ভারত।

বিরতির পরও ভারতের কেউ হাল ধরতে পারেননি। অতি আগ্রাসন দেখাতে গিয়ে জেকব ডাফির বলে উইকেট ছুড়ে দেন ঋষভ পন্ত (২৩)। দুরন্ত ক্যাচ নেন কাইল জেমিসন। এরপর মাটি কামড়ে পড়ে থাকা রাহুলও (২৫) ডাফির বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন। শেষ ওভারে আউট হন ওয়াশিংটনও। ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ডাফি। তিনি ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। কাইল জেমিসন ৩৩ রানে ২ উইকেট পেয়েছেন। ম্যাট হেনরি ও নাথান স্মিথ দু’জনেই ২৯ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে আজ দিনের শুরুতে ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে খেলতে নামে নিউজিল্যান্ড। প্রথম দিন অপরাজিত থাকা টম বান্ডেল শেষ পর্যন্ত করেন ৮৯ রান। অপরাজিত থাকা আর এক অপরাজিত ব্যাটার গ্লেন ফিলিপস (৩৬) অবশ্য দিনের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান অনশুল কম্বোজর বলে। স্মিথ করেন ২৬। এ ছাড়া জেমিসন এবং হেনরি ১৯ রান করে করেন। ডাফি অপরাজিত থাকেন ২ রান করে।

ভারতের সফলতম বোলার আকাশদীপ ৯৯ রানে ৫ উইকেট নিয়েছেন। তবে ২৬ ওভার বল করে একটিও উইকেট পেলেন না জসপ্রীত বুমরাহ। এই নিয়ে তৃতীয় বার তিনি টেস্টের কোনও ইনিংসে একটিও উইকেট পেলেন না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

ভারতকে গুঁড়িয়ে দিয়ে ক্রাইস্টচার্চে উড়ছে নিউজিল্যান্ড

আপডেট সময় ১২:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬