ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

ফিলিস্তিনের গাজা সিটিতে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) একটি ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলায় সংস্থাটির দুই কর্মী নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থায় শুক্রবার রাতের এই ঘটনায় শনিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এমএসএফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এমএসএফ জানায়, দুই কর্মীর মৃত্যুতে তারা ‘বিধ্বস্ত’ এবং এটি সংস্থার ওপর ‘সরাসরি আঘাত’। তাদের দাবি, ক্লিনিকটিতে এমএসএফের লোগো স্পষ্টভাবে চিহ্নিত ছিল এবং এর অবস্থান ইসরায়েলি সামরিক বাহিনীকে আগেই জানানো হয়েছিল। এই হামলার ফলে গাজায় নিহত এমএসএফ কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়াল।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী নিহত দুই ব্যক্তিকে আহমাদ আবু হাসিরা ও হামাসের আর্টিলারি সেলের কমান্ডার মোয়াজ সোবহ হিসেবে শনাক্ত করেছে। এক বিবৃতিতে বাহিনীটি দাবি করে, তারা এমএসএফ ক্লিনিকে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার পাশাপাশি হামাসের ‘সন্ত্রাসী’ হিসেবে সক্রিয় ছিলেন। হামলায় কোনো হাসপাতাল বা চিকিৎসা অবকাঠামোর ক্ষতি হয়নি বলেও দাবি ইসরায়েলের।

তবে নিহত আহমাদ আবু হাসিরার এক স্বজন বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি নিরস্ত্র বেসামরিক নাগরিক ছিলেন এবং কোনো রাজনৈতিক বা সামরিক গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। দায়িত্ব পালনরত অবস্থায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমএসএফও জানিয়েছে, সামরিক কর্মকাণ্ডে জড়িত কাউকে তারা জেনে-বুঝে নিয়োগ দেয় না।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। এক্সে তিনি লিখেছেন, গাজায় স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ‘ক্ষোভজনক ও অগ্রহণযোগ্য’ এবং এসব হামলা অবশ্যই বন্ধ হতে হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হওয়ার পর গাজায় ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে এ পর্যন্ত ৭৪ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও রক্তপাত থামেনি; এ সময় ১ হাজার ৬৫০-এর বেশি ফিলিস্তিনি এবং ইসরায়েলের সাত সেনা ও এক বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

আপডেট সময় ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬