ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অর্জন উদ্‌যাপন এবং কর্মজীবনে তাদের নতুন যাত্রাকে শুভকামনা জানাতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম।

বক্তব্যে তিনি বাংলাদেশের শিল্প ও উৎপাদন খাতের উন্নয়নে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। বিশেষ করে প্রযুক্তিগত উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি, জ্বালানির অপচয় রোধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রকৌশলীদের অবদানের কথা তুলে ধরেন।

তিনি নবীন প্রকৌশলীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং কর্মক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শেখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর অপারেটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. সৈকত রায়হান এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যানেজার নীতিশ কান্তি মজুমদার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ বিভাগের ডিন এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ. কিউ. এম. শফিউল আজম বক্তব্য দেন।

তিনি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, পেশাগত দক্ষতা ও নিরবচ্ছিন্ন জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের অধ্যবসায়, সাফল্য ও অর্জনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সমাপনী বক্তব্যে তিনি বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পর্ক অটুট রাখার আহ্বান জানান। পাশাপাশি কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে তাঁদের পেশাগত ও মানবিক বিকাশে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থী নূর তুষার এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, ল্যাবরেটরি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনুষ্ঠানিক পর্ব শেষে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয় এবং তাদের সঙ্গে শিক্ষক ও অতিথিরা গ্রুপ ফটো সেশনে অংশ নেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীনের পরিবেশনায় কনসার্টের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৪:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬