ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে রিট Logo জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জামায়াতের Logo ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের Logo ১ বছর বিরতির পর ৮ বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করবেন আজহারী Logo দেড়-দুই মাসে বদলে যাবে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থা : এসপি মাসুদ Logo প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী Logo গুম-খুনের নীতি ছিল শেখ হাসিনার, বাস্তবায়ন করতেন জিয়াউল Logo বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু Logo অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে ঔষধ প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে Logo বাংলাদেশে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগের ঘোষণা

ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের

রক্ষণভাগের দুর্বলতা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক ম্যাচে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে ইংলিশ জায়ান্টরা। পরিস্থিতি এতটাই নাজুক যে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল হজম করেছে তারা।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের জালে প্রতিপক্ষ বল পাঠিয়েছে ৩৪ বার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের আর কোনো দল এত বেশি গোল হজম করেনি। তালিকায় ইউনাইটেডের পরেই রয়েছে ক্রিস্টাল প্যালেস ও জার্মানির ইউনিয়ন বার্লিন। দুই দলই ৩৩টি করে গোল হজম করেছে। অন্যদিকে ইতালির সাসুওলো ও ফ্রান্সের লঁসের জালে বল জড়িয়েছে ৩২ বার করে।

এমন পরিসংখ্যান ইউনাইটেডের রক্ষণভাগের নাজুক অবস্থাই তুলে ধরছে। বিশেষ করে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ধারাবাহিক ব্যর্থতা দলটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আক্রমণভাগে ভালো করার পাশাপাশি রক্ষণ সামলাতে না পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন।

ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে মাত্র ১টি ম্যাচ জিতেছে ম্যানইউ। বাকি ৫ ম্যাচ ড্র ও ৫ ম্যাচে হার। এতে করে মাত্র ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯ নম্বরে অবস্থান করছে দলটি। তাই অবনমন অঞ্চলের বিপদ কাটিয়ে উঠতে হলে দ্রুত রক্ষণভাগের সমস্যার সমাধান করতে হবে রেড ডেভিলদের। গোল হজমের এই প্রবণতা বন্ধ করতে না পারলে সামনের ম্যাচগুলোতেও পয়েন্ট হারানোর শঙ্কা থেকে যাবে। এখন দেখার বিষয়, রক্ষণে দুর্বলতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে রিট

ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের

আপডেট সময় ০৭:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬