ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের Logo ১ বছর বিরতির পর ৮ বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করবেন আজহারী Logo দেড়-দুই মাসে বদলে যাবে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থা : এসপি মাসুদ Logo প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী Logo গুম-খুনের নীতি ছিল শেখ হাসিনার, বাস্তবায়ন করতেন জিয়াউল Logo বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু Logo অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে ঔষধ প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে Logo বাংলাদেশে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগের ঘোষণা Logo গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘গণপ্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান রাশেদ খাঁনের Logo ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

দেড়-দুই মাসে বদলে যাবে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থা : এসপি মাসুদ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যোগাযোগব্যবস্থার উন্নয়নে পাঁচটি সড়ক নির্মাণের কাজ চলছে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে এসব সড়কের কাজ শেষ হতে পারে। এরপর এলাকার মানুষের জীবনযাত্রার মানে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হকের জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসপি মাসুদ আলম বলেন, সরকারের বিশেষ উদ্যোগে জঙ্গল সলিমপুরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ মার্চ এলাকায় যৌথ অভিযান চালানোর পর দুটি ক্যাম্প স্থাপন করা হয়। এরপর থেকে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পাঁচটি সড়ক নির্মাণ করা হচ্ছে। এসব সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে যোগাযোগব্যবস্থার উন্নয়নকাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এতে এলাকার মানুষের জীবনযাত্রার মানে দ্রুত পরিবর্তন আসবে।

এলাকার বাসিন্দাদের উদ্দেশে মো. মাসুদ আলম বলেন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কেউ কেউ অপতথ্য ও মিথ্যা তথ্য ছড়িয়ে বাসিন্দাদের বিভ্রান্ত করে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করতে পারে। এ ধরনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকার সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রীও জঙ্গল সলিমপুরে এসে আশ্বস্ত করেছেন, বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন না করে কাউকে উচ্ছেদ করা হবে না। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এই কর্মকর্তা বলেন, এলাকার সন্ত্রাসী ও ভূমিদস্যুরা বিভিন্নভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষ যত বেশি বিষয়টি বুঝতে পারবেন, তাঁদের জন্য ততই মঙ্গল হবে।

জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে চ্যালেঞ্জ অনেক বেশি ছিল। এখনো চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে অনলাইনভিত্তিক মিথ্যা প্রচারণা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এসপি মাসুদ আলম বলেন, তাকেও ভূমিদস্যু হিসেবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে। অথচ তিনি সরকারি দায়িত্ব পালনের জন্য এখানে এসেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখাই তাঁদের কাজ। এর বাইরে তাদের কোনো স্বার্থ নেই।

তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। হয়তো বর্তমান কর্মকর্তারা একসময় বদলি হয়ে চলে যাবেন, অন্যরা দায়িত্ব নেবেন। কিন্তু এলাকার মানুষ যেন স্বাধীনভাবে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেই তাঁরা কাজ করে যাচ্ছেন।

জঙ্গল সলিমপুরে পুলিশ অ্যাকাডেমিসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ কবে শেষ হবে, এমন প্রশ্নে তিনি আরও বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে আরও সময় লাগবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দ পাওয়ার বিষয় রয়েছে। বরাদ্দ না পেলে কাজ শুরু করা কঠিন। নীতিনির্ধারকেরা মহাপরিকল্পনা অনুযায়ী এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের

দেড়-দুই মাসে বদলে যাবে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থা : এসপি মাসুদ

আপডেট সময় ০৬:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬