ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানি, আর্জেন্টিনার ম্যাচে বাংলাদেশের আম্পায়ার

সম্ভাবনা থাকলেও বাংলাদেশের হকি পুরোপুরি উদ্ভাসিত হয়নি। হকি দলীয়ভাবে আন্তর্জাতিক অঙ্গনে খুব অগ্রসর না হলেও বাংলাদেশি আম্পায়াররা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতায় অনেক দূর এগিয়েছেন। আন্তর্জাতিক আম্পায়ার শাহবাজ আলী আন্তর্জাতিক হকির অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এফআইএইচ প্রো লিগে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছেন।

২০২৭ সালের ১৩-১৮ ফেব্রুয়ারি ভারতের রাজগিরে স্বাগতিকদের সঙ্গে জার্মানি ও আর্জেন্টিনা এক গ্রুপে অংশগ্রহণ করবে। এই গ্রুপে নেদারল্যান্ডস, মালয়েশিয়া, আর্জেন্টিনার আম্পায়ারের সঙ্গে বাংলাদেশের শাহবাজ আলীও সুযোগ পেয়েছেন। এ নিয়ে তিনি বলেন, ‘অলিম্পিক ও সিনিয়র বিশ্বকাপের পরই হকির এই টুর্নামেন্ট। বাংলাদেশের হকির জন্য দারুণ বিষয়, দেশের একজন আম্পায়ার সেখানে আম্পায়ারিং করবে। এই টুর্নামেন্টে কোনো ড্র নেই, জয়-পরাজয়ে নিষ্পত্তি হতেই হবে।’

ফুটবলের মতো এই লিগে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। ভারতে এসে খেলবে জার্মানি ও আর্জেন্টিনা। আবার অন্য দুই দেশে গিয়ে ভারতকে খেলতে হবে। এরপর গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। র‌্যাঙ্কিংয়ে ১ থেকে ৯ নম্বরে থাকা দলগুলো এভাবে তিন গ্রুপে খেলবে। এই লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলতে বাছাই পর্বে অংশ নিতে হবে, আম্পায়ার শাহবাজ এ রকম তথ্যই দিয়েছেন।

নব্বইয়ের দশকে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের বড় ভাই আসলাম বেলিম খ্যাতনামা আম্পায়ার ছিলেন। তিনি অনেক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। সাম্প্রতিক সময়ে সেলিম লাকি বাংলাদেশের হকির আম্পায়ারিংকে ভিন্ন উচ্চতায় নিয়েছেন। ভারত-পাকিস্তানের মতো ম্যাচ, অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালসহ বিভিন্ন বড় প্রতিযোগিতায় তিনি আম্পায়ারিং করেছেন। তাকে অনুসরণ করে শাহবাজও অনেক বড় মাপের টুর্নামেন্ট পরিচালনা করছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জার্মানি, আর্জেন্টিনার ম্যাচে বাংলাদেশের আম্পায়ার

আপডেট সময় ০৪:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬