ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইবির ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল Logo মাতারবাড়ীর মতো আরেকটি বন্দর প্রকল্প নিয়ে ভাবতে পারে চীন Logo একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন Logo জাতীয় দলের কোচ হবেন গার্দিওলা, তবে ইতালির প্রস্তাব ফেরানোয় বিব্রত Logo আইপিএল নিলামে কেন নাম দিলেন না মুস্তাফিজ Logo চিড়িয়াখানায় মেয়ের সঙ্গে খুনসুটিতে প্রিয়াঙ্কা চোপড়া Logo বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে নতুন নির্দেশনা Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন Logo জাপানের জন্য নিজেদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের দুয়ার খুলছে ভারত Logo পল্টনে মকবুল হত্যা মামলায় এসআরবি-১১ ক্যাম্প কমান্ডার আবুল হাসান কারাগারে

আইপিএল নিলামে কেন নাম দিলেন না মুস্তাফিজ

আইপিএলের সর্বশেষ আসরে রেকর্ড মূল্যে দল পেলেও শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। যা নিয়ে পরে কম জলঘোলা হয়নি। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ।

আসন্ন আইপিএলের মিনি নিলামের আগে ঘুরেফিরে আবারও আলোচনায় ছিলেন মুস্তাফিজ। নিলামের জন্য মুস্তাফিজ নাম নিবন্ধন করেছেন বলেও কদিন আগে জানা যাচ্ছিল। তবে গতকাল (মঙ্গলবার) প্রকাশিত প্রাথমিক তালিকায় টাইগার পেসারের নাম ছিল না। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক নিলাম তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম রয়েছে। মুস্তাফিজের না থাকার বিষয়টি বিসিবির একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন।

নাম দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কেন নাম দিলেন না মুস্তাফিজ সেই প্রশ্ন উঠতেই পারে। বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানালেন, ‘নাম দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত পুরোটাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। গত ২৩ নভেম্বর ডেডলাইন ছিল, এর মধ্যে সে রেজিস্ট্রেশন করেনি। বিসিবির হাত নেই এখানে, কারণ বিসিসিআই প্রথমে বিসিবির কাছে জানতে চায় কতজন ইচ্ছুক। এরপর বিসিবি খেলোয়াড়দের জানায়। পরবর্তীতে খেলোয়াড়রাই সবকিছু করে থাকেন।’

মুস্তাফিজের না থাকা কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি অন্য কিছু। বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গিয়েছে, সবশেষ আইপিএলে তাকে নিয়ে যেভাবে জলঘোলা হয়েছে বিষয়টি ভালোভাবে নেননি মুস্তাফিজ। যে কারণে হয়তো এবারের আসরে খেলতে আগ্রহ প্রকাশ করেননি তিনি। প্রসঙ্গত, সর্বশেষ আইপিএল থেকে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগ পিএসএলে লাহোর কালান্দার্স লুফে নিয়েছিল টাইগার এই পেসারকে। আসন্ন পিএসএলেও হয়তো ফিজকে টুর্নামেন্টটিতে দেখা যেতে পারে। আইপিএল ও পিএসএল প্রায় একই সময়ে মাঠে গড়ানোর কথা রয়েছে।

সবশেষ আইপিএলে তাকে নিয়ে যেভাবে জলঘোলা হয়েছে বিষয়টি ভালোভাবে নেননি মুস্তাফিজও। যে কারণে হয়তো এবারের আসরে খেলতে আগ্রহ প্রকাশ করেননি তিনি। এ ছাড়া একই সময়ে পিএসএল মাঠে গড়ানোয় সেখানেও দেখা যেতে পারে তাকে।

এদিকে আইপিএলের মিনি নিলামের প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হচ্ছেন–হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।

প্রসঙ্গত, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল আসরের আগে ক্রিকেটবিশ্বে অন্যতম আলোচিত নাম ছিল মুস্তাফিজুর রহমান। তাকে ৯.২০ কোটি রুপিতে নিলেও রাজনৈতিক অস্থিরতায় পরে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যার রেশ ধরে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেনি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইবির ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল

আইপিএল নিলামে কেন নাম দিলেন না মুস্তাফিজ

আপডেট সময় ০৩:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬