ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী

টেকনাফে কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২২ নভেম্বর) এই সহায়তা প্রদান করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

পাশাপাশি তিতাসের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নেওয়া হয়েছে।

এ ছাড়া নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিতে সৈনিক মো. তিতাস শেখ প্রাণ হারান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী

আপডেট সময় ০৭:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬