ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান Logo ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ও অস্ত্র-মাদক ঠেকাতে তৎপর বিজিবি Logo রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে মা ও শিশুর স্বাস্থ্যসেবা চালু Logo পর্যটনসমৃদ্ধ ও পরিচ্ছন্ন চট্টগ্রামে ডিসি জাহিদের বহুমুখী পরিকল্পনা Logo ঢাবির ইডাফস অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান Logo ইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন Logo ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের Logo স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে Logo রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার Logo সারাদেশে বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর

পর্যটনসমৃদ্ধ ও পরিচ্ছন্ন চট্টগ্রামে ডিসি জাহিদের বহুমুখী পরিকল্পনা

চট্টগ্রামকে ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক উন্নয়নের সমন্বয়ে পর্যটনসমৃদ্ধ, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। এ পরিকল্পনার আওতায় পর্যটন খাতের বিকাশ, পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা অভিযান, জেলে পরিবারের সন্তানদের শিক্ষায় সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, ‘নান্দনিক ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়’ সামনে রেখে জেলা প্রশাসন কাজ করছে। তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন আগামী দিনের অন্যতম অগ্রাধিকার।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে আরও বিকশিত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ চলছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটকদের কাছে চট্টগ্রামের আকর্ষণ বাড়বে। পাশাপাশি, পর্যটনকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

জেলে পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আর্থিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে জন্য পড়াশোনায় সহযোগিতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব শিশুকে শিক্ষিত, আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় কম্বল বিতরণ কর্মসূচি নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ নির্দেশনা পাওয়া পাঁচ জেলা প্রশাসকের মধ্যে চট্টগ্রামও রয়েছে। নির্দেশনার আলোকে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিকের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়েও কথা বলেন। তিনি জানান, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এ ছাড়া মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় নিরাপত্তা, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার কথা তুলে ধরেন জেলা প্রশাসক।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান

পর্যটনসমৃদ্ধ ও পরিচ্ছন্ন চট্টগ্রামে ডিসি জাহিদের বহুমুখী পরিকল্পনা

আপডেট সময় ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬