ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের বাড়িতে হামলায় জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসু নেতা

গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিস্তারিত নাম তালিকা প্রকাশ ও সংবাদ সম্মেলন‌‌ করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক‌ মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

রোববার ( ২২ নভেম্বর‌) বিকেলে ডাকসু ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন মোসাদ্দেক জানান, বিগত কয়েক সপ্তাহ ধরে নিষিদ্ধ আওয়ামী জঙ্গি লীগের পক্ষ থেকে আমার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এবং বাড়ির সবাইকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এ নিয়ে অনলাইনেও ব্যাপক প্রচারণা চালায় তারা। আমার বাড়ির ঠিকানা প্রকাশ করে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি বাড়িতে অবস্থানরত সবাইকে হত্যার হুমকি দেয়।

তিনি বলেন, গত ১৮ নভেম্বর, ২৬ তারিখ ফজরের সময় রাতের অন্ধকারে আমার বাড়ি মনে করে বাড়ির পাশের একটি বাড়িতে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ আওয়ামী জঙ্গি লীগের নেতাকর্মীরা। ওই বাড়িটা সম্পর্কে ফুপু হোন ওনার। অগ্নিসংযোগের পর নিষিদ্ধ লীগের ব্যাপক উল্লাস অনলাইন জুড়ে দেখা যায়।

তিনি আরও বলেন, ১৯ নভেম্বর দুপুরের দিকে নিষিদ্ধ আওয়ামী জঙ্গি লীগের শত শত নেতাকর্মী একসঙ্গে এসে আমার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও তাণ্ডব চালায়। এ ঘটনায় আমাদের বাড়ির প্রায় তিন থেকে চারটি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া আমাদের গ্রামে আরও বেশ কয়েকটি বাড়িঘরে তারা ভাঙচুর চালায়।

মোসাদ্দেক বলেন, আমার বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অবৈধ সরকারের অবৈধ বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল ফারুকের নির্দেশে সংঘটিত হয়েছে।

তিনি বলেন, ভারতে অবস্থিত খুনি হাসিনা সারা দেশে যে অগ্নিসন্ত্রাস ও বোমাবাজির ডাক দিয়েছিল, তার ফলশ্রুতিতেই এই গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী নিষিদ্ধ জঙ্গি লীগ তাণ্ডব চালিয়েছে এবং টার্গেট করে করে জুলাই বিপ্লবে সম্মুখসারিতে যারা ছিল, তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসন্ত্রাস করা হয়েছে। জঙ্গিবাদীরা ভারতে হেডকোয়ার্টার বানিয়ে ভারত থেকে বাংলাদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ, খুন, বোমাবাজি-এককথায় রক্তের হোলিখেলা পরিচালনা করছে। অথচ সরকার এখনো এই ঘটনায় কেন ভারতীয় হাইকমিশনকে তলব করে জবাবদিহি চাইলো না, এটা যথেষ্ট রহস্যজনক। আমার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরও এখনো আইনি পদক্ষেপ নিতে পারিনি।

সরকারের প্রতি তার কোনো আস্থা নেই জানিয়ে তিনি বলেন, জনগণেরও কোনো আস্থা আছে বলে আমি মনে করি না। কারণ, সরকার এখন পর্যন্ত জঙ্গি লীগের জঙ্গিবাদী আচরণ দমনে কোনো পদক্ষেপ নেয়নি। তাদের পারস্পরিক লিয়াজোঁ এবং সরকারের সামগ্রিক ব্যর্থতার কারণেই সারা দেশে এমন অরাজকতা ঘটছে। যেদিন এই সরকার জনগণের পক্ষে ও অপরাধীদের দমনে বলিষ্ঠ কোনো ভূমিকা দেখাতে পারবে, সেদিনই সরকারের কাছে আইনি বিচার চাইব।

সংবাদ সম্মেলন থেকে মোসাদ্দেকের বাড়িতে ভাঙচুর, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত অপরাধীদের বিস্তারিত নাম ও তথ্যসহ তালিকা প্রকাশ করা হয়।

তিনি অভিযোগ করেন, এ ঘটনায় নির্দেশনা দেয়-

১. সাবেক অবৈধ সরকারের অবৈধ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও নিষিদ্ধ লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান।

২. বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ‘তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক’ এবং ‘গোপালগঞ্জ জেলা পরিষদ’-এর সাবেক অবৈধ প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা।

এ ছাড়া ঘটনার নেতৃত্বে ছিল- রবিউল আলম শিকদার, নাসির খন্দকার, মিজানুর রহমান মিজান মোল্লা, কামরুল শেখ। এছাড়া আরও যারা জড়িত ছিলেন রানা মীর, রওনক মীর, রিফাত তালুকদার, তামিম মীর, রোহান মীর, রোমান শেখ, মিজানুর রহমান, নাছিম মীর, রায়হান মীর, শহিদ তালুকদার, অন্তর মোল্লা, সাহিদুল মল্লিক, মহাসিন শেখ আরও ৩-৪ শতাধিক সন্ত্রাসী জড়িত ছিল বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই অপরাধীরা কেউ পার পাবে না, ইনশাআল্লাহ। সময় অনুযায়ী তাদের প্রত্যেককে যথাযথ ন্যায়বিচার বুঝিয়ে দেওয়া হবে। শান্তিপ্রিয় গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা গোপালগঞ্জে তান্ডব চালানো সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। আপনারা ঐক্যবদ্ধ হলে এই গুটিকয়েক সন্ত্রাসী পালানোর জায়গা খুঁজে পাবে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিজের বাড়িতে হামলায় জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসু নেতা

আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬