ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে Logo রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার Logo সারাদেশে বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর Logo মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা Logo সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা Logo গাড়িবহর থামিয়ে পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু Logo বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় নতুন বিভাগ চালু করা যাবে না : শিক্ষামন্ত্রী Logo সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : ডেপুটি স্পিকার Logo মেহেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশে দিলো জনতা Logo তুরস্কে ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপি সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবিকতাই হবে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন, যেখানে মানুষের কল্যাণে মানুষ পাশে দাঁড়াবে।

রবিবার বিকেলে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন।

এ সময় সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ গঠন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন ডা. জুবাইদা রহমান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে

মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা

আপডেট সময় ০৫:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬