ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিদের হতাশার রাত, বিদায়ের আশঙ্কায় মায়ামি

দুই গোল করলেন গঞ্জালো তাপিয়া। পাঁচটি সেভ করলেন প্যাট্রিক শুলটে। সপ্তম বাছাই কলাম্বাস ক্রু চমকে দিলো লিওনেল মেসি ও তার দলকে। প্লে অফের প্রথম রাউন্ডে বেস্ট অব থ্রি সিরিজের প্রথম ম্যাচে ডিফেন্ডিং এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারাল দলটি।

দুই নম্বর বাছাই মায়ামি পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছিল। কিন্তু কলাম্বাস তাদের জয়ের ধারা ধরে রেখে সাফল্যের দেখা পায়। ১ সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সের ১৫তম ছিল তারা। কিন্তু ছয়টি রেগুলার সিজনের ম্যাচ জিতে এমএলএস পোস্ট সিজনে তারা প্রবেশ করেছে, যা বর্তমান লিগে সবচেয়ে দীর্ঘ জয়ের ধারা।

এই বছর উদ্বোধন হওয়া ২৬ হাজার ৭০০ আসনের নু স্টেডিয়ামে আরেকটি হতাশার রাত পার করল মায়ামি। এপ্রিলে প্রথম ম্যাচ খেলার পর থেকে নু স্টেডিয়ামে ১৭টি রেগুলার সিজনের ম্যাচ খেলে মাত্র ছয়টি জিতেছে। আর শনিবার প্রথমবার এই ভেন্যুতে গোল করতে ব্যর্থ হলো তারা। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ওহাইওর কলাম্বাসে। সেই ম্যাচটি হেরে গেলে বিদায় নেবে মায়ামি। আর তারা জিতে সিরিজে ১-১ এ সমতা ফেরালে তৃতীয় ম্যাচে নির্ধারণ হবে কোন দল পরের রাউন্ডে যাচ্ছে।

মায়ামি গোলকিপার ডেইন সেন্ট ক্লেয়ার নিজের লাইন ছেড়ে বেরিয়ে এসে বক্সের মধ্যে অষ্টম মিনিটে তাপিয়াকে ফেলে দেন। কলাম্বাস ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করেন। ৫২তম মিনিটে হারব্রোনে ব্যবধান দ্বিগুণ করেন। ছয় মিনিট পর তাপিয়ার একটি শট সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে।

প্রথমার্ধে শুলটে চারটি সেভ করেন। ২৩তম মিনিটে মেসিকে একেবারে সামনে থেকে রুখে দেন এবং ৩১তম মিনিটে আবারও তার ফ্রি কিক ঠেকান। ৩৬তম মিনিটে গনজালো লুজান লাল কার্ড দেখলে বাকি সময় একজন কম নিয়ে খেলেছে মায়ামি।

প্রথমার্ধের শেষ দিকে মায়ামির হতাশা ফুটে ওঠে। তাপিয়ার মুখের পাশে বল মেরে হলুদ কার্ড দেখেন মেসি। বিরতিতে মাঠ ছাড়ার সময় তাদের খেলোয়াড়দের দুয়ো দেন দর্শকরা।

কিকঅফের আগে মেসিকে গোল্ডেন বুট দেওয়া হয়। মায়ামির সহ মালিক জর্জ মাস তার হাতে পুরস্কারটি তুলে দেন। গত বছরও গোল্ডেন বুট জেতেন এলএমটেন, টানা দ্বিতীয় মৌসুমে লিগের শীর্ষ গোলদাতার পুরস্কার জেতা প্রথম খেলোয়াড় তিনি।

রেগুলার সিজনে ২৬ গোলের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি অ্যাসিস্ট করেন মেসি। ষষ্ঠ এমএলএস খেলোয়াড় হিসেবে তিনি একাধিক গোল্ডেন বুট জিতেছেন। টানা তৃতীয় এমএলএস এমভিপি অ্যাওয়ার্ডও তিনি জিততে পারেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মেসিদের হতাশার রাত, বিদায়ের আশঙ্কায় মায়ামি

আপডেট সময় ১০:১৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬