ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাড়িবহর থামিয়ে পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু Logo বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় নতুন বিভাগ চালু করা যাবে না : শিক্ষামন্ত্রী Logo সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : ডেপুটি স্পিকার Logo মেহেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশে দিলো জনতা Logo তুরস্কে ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ Logo ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুই শিক্ষার্থী কারাগারে, এক কিশোর কেন্দ্রে Logo লন্ডন থেকে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন Logo দুদকের অনুসন্ধান শুরু, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ভবন বিধ্বস্ত, নিখোঁজ ১৪ Logo চার বছরের শিশুকে যৌ’ন নি’পীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

চ্যাম্পিয়নস লিগের আগে স্ট্রেচারে মাঠ ছাড়লেন পিএসজি তারকা

২০২৫ সালে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ জয়ে অসাধারণ পারফরম্যান্স করে নিজেকে চেনান দেসিরে দুয়ে। ২১ বছর বয়সী ফরোয়ার্ড রোমার বিপক্ষে বুধবারের চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে গুরুতর ইনজুরিতে পড়লেন। ৩৯তম মিনিটে ডানহাঁটু চেপে ধরে মাটিতে পড়ে যান এবং তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। কিছুক্ষণ পর স্ট্রেচারে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

দুই হাতে মুখ ঢেকে মাঠ ছাড়ার কিছুক্ষণ আগে পিএসজির দ্বিতীয় গোল করেন দুয়ে। নিসের বিপক্ষে ৩-২ গোলে লিগ ওয়ানের ম্যাচ জেতার দিনে তার ইনজুরি দলের বিপদ বাড়াল। ইতোমধ্যে খভিচা কভারাতসখেলিয়া ডান হাঁটুর এসিএল ইনজুরিতে মাঠের বাইরে। ২০ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে তার সঙ্গে ঊরুর পেশির চোট পান উসমান দেম্বেলে ও অধিনায়ক মারকুইনহোস।

দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে দেম্বেলে উঠে আসার দিনে দুয়েকে কয়েক মাসের জন্য হারানোর আশঙ্কায় পড়ল পিএসজি। সব প্রতিযোগিতা মিলে টানা ১২তম জয়ের ম্যাচে প্রতিপক্ষ মিডফিল্ডার সোফিয়ানে দিওপের কাছ থেকে বল আড়াল করতে গিয়ে চোট পান ২১ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। ডান পা পুরোপুরি বাড়িয়ে দেন বল নিয়ন্ত্রণে রাখতে, মাটিতে পা পড়তেই ব্যথা নিয়ে পড়ে যান তিনি।

ম্যাচ শেষে দুয়ের ইনজুরি নিয়ে কোচ লুইস এনরিকে বলেছেন, ‘ইনজুরির প্রকৃত ধরন বুঝতে আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এটা গুরুতর ইনজুরি, আমরা ছবিগুলো দেখেছি। একজন পেশাদার ফুটবলারের এটাই জীবন। আপনাকে বুঝতে হবে এটা ক্যারিয়ারের একটি অংশ এবং এটাকে মেনে নিতে হবে।’

দুয়ের মনের মধ্যে কী চলছে তাও জানালেন স্প্যানিশ কোচ, ‘সে দুঃখিত এবং চিন্তিত। সে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে, এতে কোনো সন্দহ নেই।’ ফরাসি ফরোয়ার্ডের বদলি নেমে স্পেন ফরোয়ার্ড ফেররান তোরেস দলের তৃতীয় গোল করেন। পিএসজির প্রথম গোলটি করেছিলেন সেনি মায়ুলু।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাড়িবহর থামিয়ে পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু

চ্যাম্পিয়নস লিগের আগে স্ট্রেচারে মাঠ ছাড়লেন পিএসজি তারকা

আপডেট সময় ১০:২৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬