ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেমন হবে দ্বিতীয় টেস্টের একাদশ?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। সেই ম্যাচের একাদশে ছিল তিন পেসার। দক্ষিণ আফ্রিকার পেস বান্ধব কন্ডিশনে তিন পেসার নিয়ে একাদশ সাজানোয় বিতর্কও তৈরি হয়েছে। তাই দ্বিতীয় টেস্টের একাদশ নির্বাচনের আগে বেশ সতর্ক ফিল সিমন্স।

প্রধান কোচ বলেন, ‘আমরা এটা নিয়েও বসে আলোচনা করব। এখনও সিদ্ধান্ত হয়নি। ভারসাম্য রেখে একাদশ সাজানো হবে।’ একাদশের কম্বিনেশন নিয়ে বলেন, ‘আমরা এখনও একাদশ বা কম্বিনেশন চূড়ান্ত করিনি। উইকেট দেখে এরপর একাদশ কেমন হবে তা ঠিক করব।’

দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই একাদশ ঘোষণা করেছে। তাদের একাদশে ফিরেছেন এনরিখ নরকিয়া। এই পেসারকে নিয়ে সিমন্স বলেন, ‘প্রথম টেস্টে যেভাবে প্রস্তুতি নিয়েছি এবারো তাই। আমরা সব পেসারকে নিয়েই প্রস্তুত হচ্ছি। হোক ফাস্ট, মিডিয়াম বা যেকোনো কিছু।’

‘এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমাদের আরও তিনটি ম্যাচ আছে। এর মধ্যে দুটিই হোমে। আমাদের তাই লক্ষ্য হোম ম্যাচ দুটিই জেতা। এই টেস্ট অনেক কঠিন হতে যাচ্ছে। তবে আমরা দেখিয়েছি, আমরা অ্যাওয়েতে ভালো খেলতে পারি, প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা প্রতিটি ম্যাচই জেতার চেষ্টা করছি। আর তা কীভাবে করা যায়, সে আলোচনা প্রতিদিন করি।’-যোগ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কেমন হবে দ্বিতীয় টেস্টের একাদশ?

আপডেট সময় ০৮:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬