ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিফার লোপেজের হীরার হার পাহারায় ৪ জন

হলিউডের জনপ্রিয় তারকা জেনিফার লোপেজের সাজপোশাক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এবার তার পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে গলার একটি হীরার নেকলেস। হীরার এক ঝকমকে গয়না পরে হাজির হয়েছিলেন তিনি। এর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন চারজনের বিশেষ দল। যাদের মধ্যে ছিলেন দুজন সশস্ত্র পুলিশ কর্মকর্তাও।

গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর প্রিমিয়ারে অংশ নেন জেনিফার। এদিন ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার নকশা করা পোশাকে দেখা যায় তাকে। সাদা লেসের গাউন ও সাটিনের শালের সঙ্গে গলায় ছিল ব্র্যান্ডটির ১৮৬ ক্যারেটের ‘সিসিলিয়া’ ডায়মন্ড নেকলেস।

নেকলেসটির সবচেয়ে আকর্ষণীয় অংশ মাঝখানে থাকা নাশপাতি আকৃতির বিশাল হলুদ হীরা। এর ওজন প্রায় ১১০ ক্যারেট। বাকি অংশেও রয়েছে মূল্যবান হীরার কারুকাজ। গয়নাটির বিপুল মূল্য ও বিশেষত্বের কারণে পুরো আয়োজনজুড়েই ছিল কড়া নিরাপত্তা।

‘ভ্যারাইটি’কে দেওয়া সাক্ষাৎকারে জেনিফার বলেন, নেকলেসটির চারপাশে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা ছিল। চারজনের একটি দল সেটির ওপর নজর রাখছিলেন। তাদের মধ্যে দুজন ছিলেন অস্ত্রধারী পুলিশ কর্মকর্তা, যারা দায়িত্বের বাইরে থাকা অবস্থায় নিরাপত্তার কাজে যুক্ত হয়েছিলেন।

গয়নাটিকে অত্যন্ত দামি উল্লেখ করে তিনি বলেন, এটি সত্যিই অসাধারণ। যার কাছে শেষ পর্যন্ত নেকলেসটি থাকবে, তিনি ভাগ্যবান হবেন। তার মতে, এটি বংশপরম্পরায় রেখে দেওয়ার মতো একটি গয়না।

তবে নেকলেসটির সঠিক দাম প্রকাশ করেনি ডলচে অ্যান্ড গাবানা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এর মূল্য কয়েক কোটি ডলার হতে পারে। গয়নাটির কেন্দ্রের ১০০ ক্যারেটের বেশি ওজনের হলুদ হীরাটির মতো বিরল ও উন্নত মানের হীরা নিলামে ১২ মিলিয়ন ডলার বা তার বেশি দামে বিক্রি হওয়ার নজির রয়েছে।

তবে এই অঙ্কটি তুলনীয় হীরার নিলামমূল্য; জেনিফারের পরা পুরো নেকলেসের নিশ্চিত দাম নয়। এর সঙ্গে নেকলেসের অন্যান্য হীরা, নকশা ও নির্মাণশৈলীর মূল্য যোগ হলে দাম আরও বাড়তে পারে।

জেনিফার জানান, চলতি বছরের জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার আলতা মোদা ফ্যাশন শোতে পারফর্ম করতে গিয়ে প্রথম নেকলেসটি তার নজরে আসে। তখন গয়নাটি ও এর সঙ্গে থাকা শাল-কোটটি তার খুব পছন্দ হয়েছিল। পরে প্রিমিয়ারের জন্য ব্র্যান্ডটির পক্ষ থেকে তাকে কোটটি উপহার দেওয়া হয় এবং নেকলেসটি পরার জন্য পাঠানো হয়।

‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’ চলচ্চিত্রে লাস ভেগাসে জেনিফারের মঞ্চ পরিবেশনার নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। এতে নিজের জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি ব্রঙ্কসে শৈশব থেকে বিশ্বজুড়ে তারকা হয়ে ওঠার গল্পও বলেছেন তিনি। আগামী ২৬ নভেম্বর সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে মুক্তি পাওয়ার কথা চলচ্চিত্রটির।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

জেনিফার লোপেজের হীরার হার পাহারায় ৪ জন

আপডেট সময় ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬