ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

রাজধানীর গুলশান-২ নম্বরে সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশ সদস্যদের অবস্থান ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে পুলিশ সেখানে গেলেও তারানা হালিমকে বাসায় পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর গুলশান-২ এলাকার ওই ভবনে যান পুলিশ সদস্যরা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়।

এ সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা গেছে। বাসার সামনে একটি মালবাহী পিকআপ অবস্থান করছিল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।

ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না।

শরিফ মিয়া আরও বলেন, স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।

সন্ধ্যা পর্যন্ত ওই বাসায় পুলিশের উপস্থিতি ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সেখানে যাওয়ার সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

আপডেট সময় ০৮:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬