গাইবান্ধায় সাদুল্লাপুরের ধাপেরহাটে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপরেহাটের নির্মাণাধীন একটি ভবন থেকে এসব উদ্ধার করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপেরহাটের একটি ফিলিংস্টেশন এবং ইটভাটা সংলগ্ন নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের ভেতরে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল বোমার সন্ধান পায়।
পরে এসআরবি-১৩ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাগুলো উদ্ধার করে।
এসআরবি জানায়, পরে উদ্ধার করা বোমাগুলো সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

























