ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী Logo লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী Logo লন্ডনে মিয়ানমারের ডিফেন্স অ‍্যাটাশে বহিষ্কার Logo বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার
আইসিজে’র রায়

লন্ডনে মিয়ানমারের ডিফেন্স অ‍্যাটাশে বহিষ্কার

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে— আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন ঐতিহাসিক রায়ের পরপরই কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। দেশটি লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে (Defence Attaché) বহিষ্কারের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই পদক্ষেপের কথা জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। সেই সঙ্গে বিবৃতিতে আইসিজে’র এই রায় নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে লন্ডন।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘আজ আন্তর্জাতিক বিচার আদালত একটি ঐতিহাসিক রায় প্রদান করেছে, যেখানে প্রমাণিত হয়েছে যে, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। যুক্তরাজ্য এই আদালত এবং আন্তর্জাতিক আইনি ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো ভয়াবহ নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছে।’

এসব নৃশংস অপরাধের জবাবদিহিতা নিশ্চিতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমার জান্তার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় আজই তাৎক্ষণিক এই ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধরনের অপরাধ করে কেউ যে পার পেতে পারে না, আদালতের রায়ের মাধ্যমে সেই স্পষ্ট বার্তাই দিতে চায় যুক্তরাজ্য।

রোহিঙ্গারা বছরের পর বছর ধরে ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়ন সহ্য করেছে উল্লেখ করে এড মিলিব্যান্ড বলেন, মিয়ানমারকে অবশ্যই আইসিজে’র এই রায় সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের ন্যায়বিচার, জবাবদিহিতা এবং রায় বাস্তবায়নে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কেও এখন নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।

এ ছাড়াও বিবৃতিতে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে আগামী দিনগুলোয় আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়া হবে বলেও জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে রোহিঙ্গাদের প্রতি এবং মিয়ানমারের একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অবিচল থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী

আইসিজে’র রায়

লন্ডনে মিয়ানমারের ডিফেন্স অ‍্যাটাশে বহিষ্কার

আপডেট সময় ১০:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬