ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন ব্রিটিশ অভিনেত্রী টিনা

ফ্ল্যাট থেকে ব্রিটিশ অভিনেত্রী টিনার মরদেহ উদ্ধার

‘স্টার ওয়ার্স’, ‘জেমস বন্ড’ এবং ‘ব্যাটম্যান’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করা ব্রিটিশ অভিনেত্রী টিনা সিমন্স মারা গেছেন। গত ১৪ নভেম্বর মৃত্যু হয়েছে তার। তবে বয়স অস্পষ্ট। কিন্তু দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ার ছিল এ তার‌কার।

পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, এ ব্রিটিশ তারকার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। এমনকি ‘দ্য ডার্ক নাইট’ ও ‘মিশন: ইম্পসিবল’র মতো সিনেমার তারকারা শ্রদ্ধা জানিয়েছেন। সহ-অভিনেত্রী এবং বন্ড গার্ল ম্যাডেলিন স্মিথ এক বিবৃতিতে বলেছেন, ‘আমি ভেঙে পড়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘টিনাকে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যা খুবই ভয়াবহ। প্রায় নিশ্চিতভাবেই ১৯৬৮ সাল থেকে আমার বন্ধু ছিল সে। এভাবে একা মৃত্যু হওয়া কতটা নিষ্ঠুর!’

এ ছাড়া অভিনেত্রী টিনার এক মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, টিনা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তার অবিশ্বাস্য ক্যারিয়ার ব্রিটিশ এবং আন্তর্জাতিক সিনেমা ও টেলিভিশনের কয়েক দশকজুড়ে বিস্তৃত ছিল।

অভিনেত্রী টিনা সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞ অভিনেত্রী ছিলেন। ১৯৮৩ সালের কালজয়ী সিনেমা ‘স্টার ওয়ার্স: এপিসোড সিক্স: রিটার্ন অব দ্য জেডাই’-এ বিদ্রোহী কারিগরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন।

টিনা অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জেমস বন্ড’ (অক্টোপাসি, আ ভিউ টু আ কিল, দ্য লিভিং ডেলাইটস, ডাই অ্যানাদার ডে), ‘সুপারম্যান থ্রি অ্যান্ড ফোর’, ‘সুপারগার্ল’, ‘হু ফ্রেমড রজার র‌্যাবিট’, ‘লিটল শপ অব হররস’, ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘মিশন: ইম্পসিবল’। এছাড়া মার্ভেল ও ডিসি সিনেমায় অভিনয় করা উল্লেখযোগ্য তারকাদের একজন ছিলেন তিনি।

এ ছাড়া সিনেমা ও টেলিভিশন মিলিয়ে প্রায় তিন শতাধিক প্রযোজনায় কাজ করেছেন অভিনেত্রী টিনা। ‘ডক্টর হু’, ‘ইস্টএন্ডার্স’, ‘করোনেশন স্ট্রিট’, ‘অনলি ফুলস অ্যান্ড হর্সেস’ এবং ‘দ্য বিল’-এর মতো জনপ্রিয় ব্রিটিশ প্রযোজনাতেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আবার হেলেন মিরেন ও মেরিল স্ট্রিপের মতো হলিউডের শীর্ষস্থানীয় তারকাদের স্ট্যান্ড-ইন এবং বডি ডাবল হিসেবেও কাজ করেছেন এ তারকা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মারা গেছেন ব্রিটিশ অভিনেত্রী টিনা

আপডেট সময় ১২:০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬