ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’ Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪ Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক Logo শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার Logo ঠাকুরগাঁও হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান Logo প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক Logo বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪

কুমিল্লা জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৪৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মীও রয়েছেন।

মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান।

এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাত পর্যন্ত ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক-সন্ত্রাস, কিশোর গ্যাং এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে সরাসরি অংশ নেন।

অভিযানে মোট ৫৪৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আটককৃতদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’

কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪

আপডেট সময় ০৩:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬