ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

এবার কমেডি সিরিজে দেখা যাবে রোনালদোকে

ফুটবল মাঠের বাইরেও নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার টেলিভিশন সিরিজে দেখা যাবে পর্তুগিজ এই ফুটবল তারকাকে।

‘ডে ওয়ানস’ নামের একটি ফুটবলভিত্তিক কমেডি সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। সিরিজটি প্রচারিত হবে প্যারামাউন্ট প্লাসে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়েন লুইস।

১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে এক প্রতিভাবান তরুণ ফুটবলারকে ঘিরে।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ করে ব্রেন্টফোর্ড এফসিতে যোগ দেয় সে। তবে সাফল্য ও খ্যাতি পাওয়ার পরও শৈশবের বন্ধুদের ভুলে যায় না তরুণ ফুটবলার। যারা তার সাফল্যের আগেও পাশে ছিল, তাদের নিয়েই এগিয়ে যাবে গল্প। সিরিজের নাম ‘ডে ওয়ানস’ বলতে মূলত জীবনের শুরু থেকে পাশে থাকা বন্ধু ও কাছের মানুষদের বোঝানো হয়েছে।

সিরিজে ড্যামিয়েন লুইসকে দেখা যাবে ফুটবল এজেন্টের চরিত্রে। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। এ ছাড়া সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরিও যুক্ত হয়েছেন প্রকল্পটির সঙ্গে। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিরিজে নিজের চরিত্রেই দেখা যেতে পারে তাকে। ব্রিটিশ র‍্যাপার ডেভও থাকছেন অভিনয়শিল্পীদের তালিকায়।

‘ডে ওয়ানস’ পরিচালনা করছেন ‘কিংসম্যান’খ্যাত নির্মাতা ম্যাথিউ ভন। সিরিজটির প্রথম পর্বও পরিচালনা করেছেন তিনি। ‘বোরাট’ সিনেমার সঙ্গে যুক্ত থাকা ড্যান মাজের দায়িত্ব পালন করছেন শোরানার হিসেবে। সিরিজটির মূল ভাবনা এসেছে ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের কাছ থেকে।

রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওর প্রথম টেলিভিশন প্রকল্প এটি। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তারা। এ ছাড়া ডাবলডি স্পোর্টস ও আর্চারি পিকচার্সও সিরিজটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে।

প্রকল্পটি নিয়ে রোনালদো জানিয়েছেন, ফুটবল শুধু মাঠের খেলা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, আনুগত্য ও ত্যাগের গল্প। মাঠের বাইরের সেই অভিজ্ঞতাগুলোই দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। প্রযোজক হিসেবে এমন একটি গল্পের অংশ হতে পেরে আনন্দিত বলেও জানিয়েছেন এই তারকা।

অন্যদিকে ম্যাথিউ ভনের মতে, রোনালদোর সঙ্গে যৌথভাবে গড়ে তোলা প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর জন্য এটি উপযুক্ত প্রকল্প। ফুটবলে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রোনালদো ও থিয়েরি অঁরিকে এবার একই প্রকল্পে যুক্ত হতে দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে সিরিজটির নির্মাণকাজ শুরু হয়েছে। তবে ‘ডে ওয়ানস’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্যারামাউন্ট প্লাস।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

এবার কমেডি সিরিজে দেখা যাবে রোনালদোকে

আপডেট সময় ০৭:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬