ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত Logo থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬ Logo শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন Logo ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার Logo রোনালদিনহোর প্রত্যাবর্তন, ৪৬ বছর বয়সেও দেখালেন পায়ের জাদু Logo কান্দাহারে ক্রিকেট নিয়ে সব খবর বন্ধের নির্দেশ তালেবান সরকারের Logo পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট Logo পিছিয়ে পড়েও ইতালিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম Logo বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কোন দল Logo স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ১০ জনের ইংল্যান্ড

থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১৬ জন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সোমবার ভোররাতে আগুন লাগার ঘটনাটি ঘটে।

রয়টার্স জানায়, যানবাহন ভাড়া দেয় এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠান থাকা এক ভবনে প্রথমে আগুন লাগে। তারপর আগুন আশপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো পর্যটক নেই। আহতদের মধ্যে ১৫ জন থাই নাগরিক আর একজন মিয়ানমারের।

আগুন লাগার কারণ জানা যায়নি। কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে। ফুকেট দ্বীপের পশ্চিম উপকূলের পাটং সৈকতের কাছে একটি শহর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনার চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬

আপডেট সময় ১১:০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬