ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বেশি ঝুঁকিতে মুসলিম সম্প্রদায় Logo পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত Logo থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬ Logo শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন Logo ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার Logo রোনালদিনহোর প্রত্যাবর্তন, ৪৬ বছর বয়সেও দেখালেন পায়ের জাদু Logo কান্দাহারে ক্রিকেট নিয়ে সব খবর বন্ধের নির্দেশ তালেবান সরকারের Logo পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট Logo পিছিয়ে পড়েও ইতালিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম Logo বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কোন দল

পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে ​শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের পক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের একজন স্থায়ী বোর্ড মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনাকে ছাড়া বোর্ড মিটিং করাটা ঠিক হবে না। সেই কারণে আমরা স্থগিত করেছি। শিগগির পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেওয়া হবে।’

এর আগে, ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে শ্রমিকদের পক্ষ থেকে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়। সেদিন মালিকপক্ষ থেকে কোনো প্রস্তাব না করায় ৪ দিন সময় দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের সভায় মালিকপক্ষ থেকে মজুরি প্রস্তাব ও এ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তৃতীয় সভায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বেশি ঝুঁকিতে মুসলিম সম্প্রদায়

পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

আপডেট সময় ১১:১৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬