ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি Logo ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আবারও নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা

খাগড়াছড়িতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে মধ্যরাতে আগুন

খাগড়াছড়ি সদর উপজেলার ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিস দুটির ল্যাপটপ, কম্পিউটারসহ বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি অবস্থিত দুটি সরকারি দপ্তরে একযোগে আগুন লাগার ঘটনাটিকে ‘পরিকল্পিত’ এবং নথিপত্র গায়েবের উদ্দেশ্যে ঘটানো হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে সরকারি কার্যালয় দুটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আগুন নেভানোর কাজ করতে গিয়ে তা.রা কার্যালয় দুটির জানালা খোলা অবস্থায় দেখতে পান। তবে আগুনের প্রকৃত সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তা বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ভূমি অফিসের আগুন পরিকল্পিত এবং নথিপত্র গায়েবের জন্য হতে পারে এবং সমাজসেবা কার্যালয়ের আগুন রহস্যজনক। দুটি সরকারি কার্যালয় পাশাপাশি। মামলা হলে তদন্তে উঠে আসবে আগুন লাগার প্রকৃত কারণ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা

খাগড়াছড়িতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে মধ্যরাতে আগুন

আপডেট সময় ১২:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬