দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্রে ফিরছেন জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী সিও ইয়ে-জি। জোসোন রাজবংশের ঐতিহাসিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ভৌতিক সিনেমা ‘গিউমওল্ডো’-তে মূল চরিত্রে দেখা যাবে তাকে।
বি.ওয়েভ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে ছবিটিতে তার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
কোরিয়ার জোসোন রাজবংশের ঐতিহাসিক নথিতে থাকা একটি নরমাংস ভক্ষণের ঘটনাকে ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটির কাহিনি। গল্পে দেখা যাবে, কিম জি হু (সিও ইয়ে-জি) একটি প্রশ্নের উত্তর খুঁজতে এক নির্জন ও রহস্যময় দ্বীপে ভ্রমণ করেন। সেখান থেকেই উন্মোচিত হতে থাকে বিভিন্ন অলৌকিক ও ভৌতিক ঘটনা।
ছবিটি পরিচালনা করছেন বেক ডং হুন, যিনি এর আগে আলোচিত ফুড ড্রামা ‘লে গ্র্যান্ড শেফ ২: কিমচি ব্যাটেল’ নির্মাণের জন্য পরিচিতি লাভ করেছিলেন।
অভিনেত্রী সিও ইয়ে-জিকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘রিকলড’ সিনেমায়। দীর্ঘদিন সিনেমা থেকে দূরে থাকার পর এই থ্রিলার-হোরর প্রজেক্টটির মাধ্যমে তার বড় পর্দায় প্রত্যাবর্তন অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























