ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া Logo নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা Logo আমু-শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল Logo জুতার সূত্র ধরে বাড়ির পাশের ডোবায় মিললো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ Logo শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী Logo আইসিএপিপির সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারপারসন হলেন ইসমাইল জবিউল্লাহ Logo ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী ঘোষণা করল জনতার দল Logo আমুসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল Logo তাহসিফ হত্যা মামলায় দীপ তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে

সরকারি চাকরির স্বপ্ন ছিল পঙ্কজ ত্রিপাঠীর

অভিনয় জগতে আসার ইচ্ছা ছিল না বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর। বরং একসময় সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত সেই পথে যাওয়া হয়নি। অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন অভিনেতা। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন পর্বের প্রচারে নিজের জীবনের এই অজানা তথ্য জানিয়েছেন তিনি।

প্রকাশিত প্রোমোতে দেখা যায়, শোয়ে শিক্ষাবিদ বিকাশ দিব্যকীর্তির সঙ্গে প্রথম পরিচয়ের কথা বলছেন পঙ্কজ।

এ সময় কৌতুক অভিনেতা কপিল শর্মা তাকে প্রশ্ন করেন, তিনিও কি ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিলেন? জবাবে পঙ্কজ জানান, একসময় সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

তার কথা শুনে মজা করেন অনুষ্ঠানের আরেক অতিথি জাকির খান। তিনি বলেন, কথাটি শুনতে খারাপ লাগতে পারে, তবে বিকাশ দিব্যকীর্তির সঙ্গে তিনি বহুবার ঘুমিয়েছেন।

তার এই মন্তব্যে হাসিতে মেতে ওঠেন অনুষ্ঠানের অন্য অতিথিরা।

এদিকে অনুষ্ঠানের প্রোমোতে কমেডিয়ান সুনীল গ্রোভারকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তার এই রূপও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

সরকারি চাকরির স্বপ্ন ছিল পঙ্কজ ত্রিপাঠীর

আপডেট সময় ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬