ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া Logo নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা Logo আমু-শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল Logo জুতার সূত্র ধরে বাড়ির পাশের ডোবায় মিললো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ Logo শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী Logo আইসিএপিপির সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারপারসন হলেন ইসমাইল জবিউল্লাহ Logo ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী ঘোষণা করল জনতার দল Logo আমুসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল Logo তাহসিফ হত্যা মামলায় দীপ তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে

‘তেরি সেক্সি বিউটি’ গান গেয়ে ট্রলের শিকার সালমান খান

১১ বছর পর প্লেব্যাক গানে ফিরেছেন বলিউড অভিনেতা সালমান খান। তবে নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন তিনি।

দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর রোমান্টিক এই গানটির কথা ও উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ।

গত ৪ নভেম্বর প্রকাশিত গানটিতে সালমানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। ভিডিওতে দুজনকে ঘনিষ্ঠ মুহূর্তে, পানীয় হাতে এবং নাচতে দেখা যায়। লাল শাড়িতে পর্দায় হাজির হয়েছেন চিত্রাঙ্গদা।

গানটিতে সালমানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুসকান। অতিরিক্ত কণ্ঠ দিয়েছেন সাজিদ খান।

গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। দর্শকদের একাংশের প্রশ্ন, গালওয়ান উপত্যকার সংঘর্ষ ও ভারতীয় সেনাদের আত্মত্যাগের ঘটনা নিয়ে নির্মিত সিনেমায় এমন রোমান্টিক পার্টি গান কতটা মানানসই?

২০২০ সালের জুনে ভারত-চীন সীমান্তের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের সংঘর্ষে কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুসহ ২০ জন ভারতীয় সেনা নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী ওই সেনাদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে গানের মদ্যপান ও নারীর সৌন্দর্যবিষয়ক কথার সমালোচনা করেছেন। আরেকজনের মতে, এমন সংবেদনশীল সামরিক ঘটনা নিয়ে নির্মিত সিনেমায় দেশাত্মবোধক গানই বেশি প্রত্যাশিত।

গানটির কথা ও সালমানের গায়কিও কটাক্ষের শিকার হয়েছে। কেউ গানটির কথা এআই দিয়ে লেখা হয়েছে কি না, তা নিয়ে রসিকতা করেছেন। আবার কেউ মন্তব্য করেছেন, এমন গান সালমানের দীর্ঘদিনের ক্যারিয়ারের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।

অবশ্য সবাই নেতিবাচক প্রতিক্রিয়া জানাননি। সালমানের কিছু ভক্ত গানটির সুরের প্রশংসা করেছেন এবং দীর্ঘ বিরতির পর তার গানে ফেরাকে স্বাগত জানিয়েছেন।

সালমান গানটি প্রকাশের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও জানান। সেখানে সকালের ফ্লাইট, দুই পেগ পানীয় এবং তার ‘সেক্সি বিউটি’ নিয়ে মজার ছলে ক্যাপশন লেখেন তিনি।

গালওয়ান সংঘর্ষ নিয়ে সালমানের সিনেমা

‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ২০২০ সালের জুনে ভারত-চীন সীমান্তের গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া সংঘর্ষ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবিটি।

সিনেমায় ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং। গালওয়ান সংঘর্ষে নিহত কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবু ও অন্য ১৯ সেনার আত্মত্যাগের ঘটনাও ছবিটির প্রেক্ষাপটের অংশ।

নতুন গান ঘিরে বিতর্কের পর সিনেমাটির বিষয়বস্তু ও রোমান্টিক উপাদান কীভাবে গল্পের সঙ্গে মিশবে, তা নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

‘তেরি সেক্সি বিউটি’ গান গেয়ে ট্রলের শিকার সালমান খান

আপডেট সময় ০৩:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬