রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক।
জানা গেছে, আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনের সড়কের ইউটার্নে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। তবে কেউ আহত হয়নি।
এর আগে এদিন বিকেলে বিটিভি ভবনের সামনেও ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বত্তরা।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মিরপুরে দুর্বত্তদের ছোড়া ককটেলে পাপন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণের পর তার শরীরে আগুন ধরে যায়। এতে তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
বর্তমানে তিনি জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
বাংলা৭১নিউজ/আরএইচ



























