ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি Logo আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৫৫তম জন্মদিনে ঝাঁসির রানি টাবু Logo ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক Logo ৯৪ বছরের খরা কাটিয়ে কানসাসে ডেমোক্র্যাট জয়: মার্কিন রাজনীতিতে হ্যামিল্টনের ঐতিহাসিক ইতিহাস Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর Logo পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা চলছে Logo নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী Logo আলিবাবার ভেরিফায়েড সরবরাহকারী হলো রিমার্ক, তালিকাভুক্ত হচ্ছে হাজারো পণ্য

গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বুধবার সকাল থেকে গাজীপুর ও সাভারে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। তবে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন শ্রমিকরা। পুলিশও ইটপাটকেলের জবাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি ভালো ছিল, স্বাভাবিক ছিল। সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় ২ থেকে ৪ হাজার শ্রমিক রাস্তায় আসে।

এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে টিয়ালশেল ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকে শ্রমিকরা এসেছিল। তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি ভালো আছে।

কাশিমপুরের দিকে একটু উত্তেজনা আছে, আমরাও সতর্ক অবস্থানে আছি।

এদিকে, সাভারের হেমায়েতপুরে আজ বুধবার (৪ নভেম্বর) সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এ সময় তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। পরে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ ছাড়া সকাল থেকে নারায়ণগঞ্জের কারখানাগুলোর সামনে শ্রমিকদের ভিড় দেখা যায়। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আন্দোলনরত শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। খুব দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের আইনশৃঙ্খলা ভঙ্গ না করার অনুরোধ জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি

গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

আপডেট সময় ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬