ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইইডিসিআর পরিচালকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo ইয়েমেনে বাজার-পেট্রোল পাম্পে বিমান হামলা সৌদির, নিহত ১৪ Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী

ইয়েমেনে বাজার-পেট্রোল পাম্পে বিমান হামলা সৌদির, নিহত ১৪

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে একটি বাজার ও পেট্রোল পাম্পে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আরও কমপপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি কর্মকর্তারা।

হুথিদের পরিচালিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, বুধবার (২৮ অক্টোবর) বিকালে প্রদেশের রাজধানী হাজমের একটি ব্যস্ত বাজার এবং তার ঠিক পাশেই অবস্থিত ‘আল-তাইসির’ নামক একটি পেট্রোল পাম্প লক্ষ্য করে এই অতর্কিত বোমাবর্ষণ করে সৌদি যুদ্ধবিমান।

প্রতিবিদনে আরও বলা হয়, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। এছাড়াও আশপাশের দোকান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বিমানবন্দরটিতে সৌদি আরবের এই অস্ত্রবাহী সামরিক কার্গো বিমান লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এর প্রতিক্রিয়ার এই হামলা চালিয়েছে সৌদি জোট।

আলজাজিরা জানিয়েছে, হামলার আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবিলম্বে খালি করার নির্দেশনা দিয়েছে হুথি বিদ্রোহীরা। এর কিছুক্ষণ পরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে ইরান-সমর্থিত হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে এডেন বিমানবন্দর খালি করার আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, ‘এডেন বিমানবন্দরে যারা উপস্থিত আছেন, তাদের এ মুহূর্তে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী। এর কারণ সেখানে সৌদি শত্রুদের একটি সামরিক কার্গো বিমানের উপস্থিতি রয়েছে। এই বিমান দিয়ে ইয়েমেনের সন্তানদের হত্যা করার জন্য অস্ত্র সরবরাহ করা হচ্ছে।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার একই দিনে দ্বিতীয়বারের মতো এডেন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এডেনের এক পুলিশ কর্মকর্তা জানান, সৌদি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সৌদি আরবের সমর্থনপুষ্ট এবং দেশটির অস্থায়ী প্রশাসনিক কেন্দ্র এডেনে অবস্থিত। অন্যদিকে, হুথিরা রাজধানী সানাসহ দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। একই সঙ্গে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালিয়েছে হুথিরা।

সূত্র: আল-মাসিরাহ, ডন

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আইইডিসিআর পরিচালকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইয়েমেনে বাজার-পেট্রোল পাম্পে বিমান হামলা সৌদির, নিহত ১৪

আপডেট সময় ১০:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬