ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইইডিসিআর পরিচালকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির কার্যালয়ে তার ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে- স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১ শাখা) ইমতিয়াজ হোসেনকে। এ ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।

এতে আরও বলা হয়েছে, কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সুস্পষ্ট পর্যবেক্ষণ, প্রাপ্ত তথ্য-প্রমাণ, দায়দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে। এ ছাড়া তদন্তের প্রয়োজনে কমিটি স্বাস্থ্য অধিদপ্তর কিংবা এর আওতাধীন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কো-অপ্ট করতে পারবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আইইডিসিআর পরিচালকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ১১:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬