ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন এডেন বিমানবন্দর খালি করার নির্দেশনা দিয়েছে হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, এই বিমানবন্দরে একটি সামরিক সরঞ্জামবাহী কার্গো বিমান অবতরণ করেছে। যেটিকে টার্গেট করা হবে।
বুধবার (২৮ অক্টোবর) হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে এক পোস্টে নিয়ে বলেন, “এডেন বিমানবন্দরে যারা উপস্থিত আছেন, তাদের এ মুহূর্তে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী। এর কারণ সেখানে সৌদি শত্রুদের একটি সামরিক কার্গো বিমানের উপস্থিতি রয়েছে। এই বিমান দিয়ে ইয়েমেনের সন্তানদের হত্যা করার জন্য অস্ত্র সরবরাহ করা হচ্ছে।”
ইয়েমেনের রাজধানী সানা হলেও; দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে তাদের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে।
এডেনে কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্সিয়াল প্যালেসে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল হুথিরা। ওই সময় অল্পের জন্য ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা বেঁচে যান্। মূলত তাদের টার্গেট করে অন্তত পাঁচটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল হুথিরা। তবে মন্ত্রীদের কেউ নিহত না হলেও প্রেসিডেন্সিয়াল গার্ডের অন্তত চার সদস্য ওইদিন প্রাণ হারান।
সূত্র: এএফপি




























