ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিএনসিসির সহযোগিতায় প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা Logo বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ Logo খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী Logo গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয় Logo গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী Logo আমি নেতানিয়াহুর পরাজয় ঠেকিয়েছি: ট্রাম্প Logo জাতির কাছে ক্ষমা চাইলেন মুখে ‘চুন-কালি লাগা’ সেই মাসুদ, জানালেন নিজের সিদ্ধান্ত Logo রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ Logo গাজীপুরে বাসায় ফেরার সময় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

আমি নেতানিয়াহুর পরাজয় ঠেকিয়েছি: ট্রাম্প

আমার সমর্থনের কারণেই ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুনিশ্চিত পরাজয় ঠেকেছে এবং নির্বাচনের গতিপথ বদলে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৮ অক্টোবর) বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর লিকুদ নেতৃত্বাধীন জোট এবং গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার খবর আসার পর তিনি এই কথা বলেন।

এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন বিবি নেতানিয়াহুকে সমর্থন করেন, তখন পুরো পরিস্থিতি বদলে যায়, এবং এখন একজন মহান প্রধানমন্ত্রীর নিশ্চিত পরাজয়ের বদলে এটি একটি বড় ধরনের অচলাবস্থা বা এমনকি নেতানিয়াহুর জন্য একটি জয় বলে মনে হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পরেই এটি ঘটেছে, যিনি কেবল মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু চান!’

নির্বাচনের পর ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে পারেনি। কান ১১ এবং চ্যানেল ১৩-এর বুথফেরত সমীক্ষায় উভয় প্রধান জোটকে ৫১টি করে আসনে সমতা দেখানো হয়েছে, অন্যদিকে চ্যানেল ১২ নেতানিয়াহুর জোটকে ৫২ আসন এবং আইজেনকোটের বিরোধী জোটকে ৪৯ আসন দিয়েছে।

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে, প্রধানমন্ত্রী কে হবেনইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে, প্রধানমন্ত্রী কে হবেন

জেরুজালেমে নিজ দলের সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ‘আমাদের অবশ্যই ডানপন্থীদের একটি শক্তিশালী সরকার গড়ে তুলতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘ইহুদি ও সিয়োনিস্ট সংখ্যাগরিষ্ঠ অংশকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন করার প্রশ্নই ওঠে না।’ একই সঙ্গে নেতানিয়াহু দাবি করেন যে তাঁর জোট স্পষ্ট ও নির্ণায়ক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

অন্যদিকে দুই আরব জোট যৌথভাবে ১৭ থেকে ১৮টি আসন পেতে পারে বলে আভাস পাওয়া গেছে। যৌথ তালিকার প্রার্থী ফাতেন গাত্তাস নাজেরেথ থেকে জানান, ‘আমরা দখলদারিত্ব ও বর্ণবাদ প্রত্যাখ্যান করি এবং আমরা এখানেই থাকব।’

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ইয়োহানান প্লেসনার বুথফেরত সমীক্ষাকে নেতানিয়াহুর জোটের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বর্ণনা করেছেন, তবে এটি আইজেনকোটকে স্পষ্ট বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করে না বলেও তিনি মন্তব্য করেন। সেন্ট্রাল ইলেকশন কমিটির মতে নির্বাচনে ৭৭.৭ শতাংশ ভোট পড়েছে, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির সহযোগিতায় প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা

আমি নেতানিয়াহুর পরাজয় ঠেকিয়েছি: ট্রাম্প

আপডেট সময় ০১:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬