ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী Logo পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ Logo তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই Logo আজ রাতে আকাশে ঝরতে পারে উল্কাবৃষ্টি, দেখবেন যেভাবে Logo বড়াইগ্রামে নিহত ১২: মনে করাল ২০১৪ সালের ট্র্যাজেডি Logo ভোগান্তিতে ২০ হাজার যাত্রী ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত Logo জ্বালানি সাশ্রয়ের পথ খুঁজছে ইসি, মাঠ কার্যালয়ে বসছে সোলার প্যানেল Logo ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? Logo রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুর ব্যবসা করলেও নিবন্ধন লাগবে Logo আন্তর্জাতিক সম্মাননা ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ

রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ!

নিষেধাজ্ঞা ৩০ দিনের, জরিমানা ২৫৫ ইউরো (৩৫ হাজার টাকা)।

কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকার কাছে এই জরিমানা কতটা ধাক্কার? হিসাব বলছে, সৌদি আরবের ক্লাব আল নাসরে তার বার্ষিক বেতন অনুযায়ী জরিমানার সমপরিমাণ অর্থ আয় করতে সময় লাগতে পারে মাত্র ৪০ সেকেন্ড!

কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ‘নামকাওয়াস্তে’ শাস্তির মুখে পড়েছেন রোনালদো—এই খবর এখন অনেকেরই জানা।

তার জরিমানার অঙ্কটি দেখার পর তো সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি চলছে।

আল নাসর রোনালদোকে বছরে আনুমানিক ২০ কোটি ৮৪ লাখ ইউরো বেতন দেয়, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৮শ ৯১ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার টাকা! প্রতি সেকেন্ডে আয় দাঁড়ায় ৬ দশমিক ৬১ ইউরো (৯১৭ টাকা)।

সেই হিসেবে রোনালদোকে ২৫৫ ইউরো জরিমানা পরিশোধ করতে দরকার মাত্র ৪০ সেকেন্ডের বেতন। অর্থাৎ, সাধারণ মানুষের কাছে যে অঙ্কটি বড়, রোনালদোর কাছে তা অনেকটা চায়ের বিলের মতো!

এ তো গেল জরিমানার কথা।

৩০ দিনের নিষেধাজ্ঞাও রোনালদোর জাতীয় দলের ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না। কারণ তার সাজা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে; শেষ হবে ৩০ অক্টোবর।

অর্থাৎ, রোনালদো ২০ দিনের নিষেধাজ্ঞা এরই মধ্যে ভোগ করে ফেলেছেন। বাকি আর ১০ দিন।

এই সময়ের মধ্যে পর্তুগালের কোনো ম্যাচ নেই।

আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে খেলবে পর্তুগাল। সব মিটমাট হয়ে উয়েফা নেশনস লিগের এই দুই ম্যাচে রোনালদোকে আবার দেশের জার্সিতে দেখা যেতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ!

আপডেট সময় ০৪:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬