ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী

মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে আটক করেছে পুলিশ। তার মেয়ে কস্তুরী গান্ধী জানিয়েছেন, তুষার গান্ধীকে আটক করে মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়ার পর তুষার গান্ধী যে বার্তাটি পাঠিয়েছিলেন, তাও তিনি শেয়ার করেছেন। বার্তাটিতে লেখা ছিল, ‘আমার ওষুধ নিয়ে এসো।’

শনিবার (১০ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কস্তুরী গান্ধী লিখেছেন, গাড়িচালকের কথা শুনুন। তিনি দেখেছেন কীভাবে ভারতের জনকদের এক ৬৬ বছর বয়সি নিরস্ত্র উত্তরসূরিকে তুলে নিয়ে গেছে রাষ্ট্র। এতে তুষার গান্ধীকে আটকের ঘটনা প্রত্যক্ষ করা এক গাড়িচালকের সঙ্গে তার কথোপকথনও শেয়ার করেছেন তিনি।

কস্তুরী গান্ধীর সঙ্গে কথোপকথনে ওই গাড়িচালককে বলতে শোনা যায়, আমরা গাড়িতে যাওয়ার সময় পুলিশ হঠাৎ করেই চলে আসে… তারা তাকে ধরে নিয়ে যায়। হয়তো কেউ অটোতে করে আমাদের অনুসরণ করছিল… আমরা লিংক রোডের কাছে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে দেখতে পেয়েছিলাম।

তিনি আরও যোগ করেন, তারা (পুলিশ) কিছুই বলেনি। শুধু তাকে গাড়ি থেকে ডেকে নামিয়ে নিয়ে যায়।

পুলিশের এক কর্মকর্তা জানান, বান্দ্রা এলাকা থেকে তুষার গান্ধীকে আটক করে ডিএন নগর থানায় নেওয়া হয়েছে। তার এক সহযোগী ও সংগঠনটির সহসভাপতিকেও আন্ধেরি এলাকা থেকে আটক করে এমআইডিসি থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের গ্রেপ্তার করা হয়নি, শুধু আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

শুক্রবার (৯ অক্টোবর) এক্সে একটি পোস্টের সঙ্গে কর্মসূচির পোস্টার প্রকাশ করে তুষার গান্ধী মুম্বাইয়ের বাসিন্দাদের আজ বিকেল সাড়ে তিনটায় আগস্ট ক্রান্তি ময়দানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, কর্মসূচির অনুমতি চেয়ে কোনো আবেদন জমা পড়েনি। তাই এ কর্মসূচির অনুমতিও দেওয়া হয়নি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী

আপডেট সময় ০৮:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬