ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সাশ্রয়ের পথ খুঁজছে ইসি, মাঠ কার্যালয়ে বসছে সোলার প্যানেল

হরমুজ প্রণালীতে ইরানের চলমান অবরোধের কারণে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রায় ৫০০টি মাঠপর্যায়ের দপ্তরে সোলার প্যানেল স্থাপনের বিশাল পরিকল্পনা হাতে নিচ্ছে সংস্থাটি।

বুধবার (২১ অক্টোবর) নির্বাচন কমিশনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ইতোমধ্যে ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য কমিশনের সংস্থাপন শাখাকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন।

ইসি জানায়, দেশের সব উপজেলা নির্বাচন অফিসের ছাদে সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্তকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। তবে মাঠপর্যায়ের ইসি কার্যালয়গুলোতে বর্তমানে তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সংক্রান্ত (ভার্টিক্যাল এক্সটেনশন) যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলোর অনাপত্তিপত্রে প্রয়োজনীয় বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ সাপেক্ষে চূড়ান্ত অনুমতি প্রদান করতে বলা হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ইসি সচিবালয় প্রশাসনিক কার্যক্রমেও গতি আনার উদ্যোগ নিয়েছে। আসন্ন সমন্বয় সভাকে সামনে রেখে মাঠপর্যায়ের অফিসগুলোর যাবতীয় মালামাল ও সরঞ্জামাদির একটি হালনাগাদ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ভোটার নিবন্ধন ফরম-২ আপডেট বা হালনাগাদকরণের প্রস্তাব আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে প্রস্তুত রাখতে হবে। একই সাথে মাঠ কার্যালয়গুলোর ব্যবহৃত মালামালের স্টক এবং কোন কোন সরঞ্জাম বর্তমানে সচল ও অচল অবস্থায় রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে পরবর্তী সমন্বয় সভায় জমা দিতে বলা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ব্যবস্থার আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। কমিশন জানিয়েছে, সচিবালয়ের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য বিপিএটিসিতে দুই মাস মেয়াদী যে বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ (এসএফটিসি) চালু ছিল, তা বাতিল করা হচ্ছে।

এর পরিবর্তে আগের নিয়মেই ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ ও নিয়মিত বুনিয়াদি প্রশিক্ষণে (এফটিসি) অংশ নেওয়ার জন্য রাষ্ট্রীয় প্রশিক্ষণ কেন্দ্রটির সাথে প্রয়োজনীয় যোগাযোগ ও  পদক্ষেপ গ্রহণে ইসি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাংলা৭১নিউজ/হোসেন

Tag :

আপডেট সময় ০৬:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬