ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ Logo ক্যান্সার আক্রান্ত সামিয়াকে সাহস দিতে মাথা ন্যাড়া করলেন স্বামী-সন্তান Logo নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনায় চলছে ইলিশ শিকার, বাজারে বিক্রি Logo নাটোরে ১২ প্রাণহানি, বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা Logo বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম Logo চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য Logo গুজব ও ভুয়া তথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে ফ্রান্সের মূল সংকট Logo ব্যানার নিয়ে পিএসজির বিপক্ষে উয়েফার কাছে নালিশ করল বার্সেলোনা Logo একই প্রাঙ্গণ থেকে আজান-উলুধ্বনি, ১৪৩ বছরের সম্প্রীতি Logo ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুরের মৃত্যু

সালাহকে ছুঁয়ে ইতোর রেকর্ডের কাছে আশরাফ হাকিমি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে ৪-২ গোলে হারানোর রাতে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন আশরাফ হাকিমি। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই মরক্কান রাইট-ব্যাক সতীর্থের গোলে সহায়তা করে ছুঁয়ে ফেলেছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে।

প্রতিযোগিতাটিতে দুজনেরই এখন সমান ১৯টি করে অ্যাসিস্ট।

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ে বড় অবদান রাখেন হাকিমি। ম্যাচের ৮৬তম মিনিটে তার বাড়ানো দারুণ এক ক্রস থেকে বল জালে জড়ান ফাবিয়ান রুইজ। আর এতেই চ্যাম্পিয়নস লিগের ক্যারিয়ারে ১৯তম অ্যাসিস্টের কীর্তি গড়েন তিনি।

এই পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে আফ্রিকান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন হাকিমি ও সালাহ। এই তালিকার সবার ওপরে অবস্থান করছেন ক্যামেরুনের কিংবদন্তি স্ট্রাইকার স্যামুয়েল ইতো, যার অ্যাসিস্ট সংখ্যা ২০টি। মাত্র আর একটি গোল করালেই আফ্রিকান হিসেবে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের চূড়ায় ইতোকে স্পর্শ করবেন হাকিমি।

অন্যদিকে সালাহর বর্তমান ক্লাব তুরস্কের ত্রাবজোনস্পোর এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে না খেলে ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতা ‘কনফারেন্স লিগে’ অংশ নেওয়ায় সালাহর আপাতত হাকিমিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ

সালাহকে ছুঁয়ে ইতোর রেকর্ডের কাছে আশরাফ হাকিমি

আপডেট সময় ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬