ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী Logo পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ Logo তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই Logo আজ রাতে আকাশে ঝরতে পারে উল্কাবৃষ্টি, দেখবেন যেভাবে Logo বড়াইগ্রামে নিহত ১২: মনে করাল ২০১৪ সালের ট্র্যাজেডি Logo ভোগান্তিতে ২০ হাজার যাত্রী ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত Logo জ্বালানি সাশ্রয়ের পথ খুঁজছে ইসি, মাঠ কার্যালয়ে বসছে সোলার প্যানেল Logo ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? Logo রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুর ব্যবসা করলেও নিবন্ধন লাগবে Logo আন্তর্জাতিক সম্মাননা ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ

বড়াইগ্রামে নিহত ১২: মনে করাল ২০১৪ সালের ট্র্যাজেডি

এক যুগ আগে, একই দিনে, সড়ক দুর্ঘটনায় রেকর্ড ৩৭ জন নিহত হয়েছিলেন নাটোরের বড়াইগ্রামে। সেদিন উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

১২ বছর পর সেই ২০ অক্টোবরেই উপজেলাটিতে আবারও ঘটল প্রাণঘাতী দুর্ঘটনা। গতকাল মঙ্গলবার ভোরে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১২ জন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার শরীফুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, রাতে বরগুনা থেকে যাত্রী নিয়ে আরপি স্পেশাল একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ভোর সাড়ে ৪টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ৯ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে আরও তিন জন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে যান চলাচল স্বাভাবিক করে।

নাটোরে পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নেন। নিহতদের মরদেহ উদ্ধার আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহতার হলেন- ঝিনাইদহ জেলার সদর উপজেলার বরাতলা গ্রামের জাকির হোসেনের ছেলে কামাল হোসেন (৫০), বাসচালক ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের আব্দুল হাকিম ছেলে সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার চায়নাপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০)।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে তাসফিয়া খাতুন (৮), তাসফিয়া খাতুনের বাবা ও আজাহার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৫), শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে জুয়েল হোসেন (৪০), ডুবি সাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লার সালাল মোল্লা (৪৫), আরব আলী ফকিরের ছেলে আব্দুস সামাদ ফকির (৭০), কাজিরহাট গ্রামের রাজ্জাক আলীর ছেলে শাহিন হোসেন (৩৫), ইউনুস আলীর ছেলে সোহাগ আলী (৩০), ফরিদপুর জেলার সদর উপজেলার বাকুমদিয়া গ্রামের শ্রীদ্বারা পরিজনের ছেলে হিমেল পরিজন (৩০), নওগাঁ জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে রাসেল (৩৫)।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

বড়াইগ্রামে নিহত ১২: মনে করাল ২০১৪ সালের ট্র্যাজেডি

আপডেট সময় ০৬:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬