ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুরোনা স্টিলের ট্রাংক ফেলে না দিয়ে সাজিয়ে তুলুন আধুনিক ঘর Logo অজান্তে কাউকে কষ্ট দিলে গুনাহ হবে? করণীয় কী Logo প্রতিদিন ২২ মিনিট চুমু খেলেই আয়ু বাড়বে ৭ বছর! Logo অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ Logo ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা সংকট ও জলবায়ু অর্থায়ন নিয়ে বার্লিনে বাংলাদেশ-জার্মানি বৈঠক Logo বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত Logo পাকিস্তান ফুটবল দলের জার্সি উপহার পেলেন স্পিকার মেজর হাফিজ Logo আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ Logo রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

হরমুজ নিয়ে আক্ষেপ, চুক্তির কার্যকারিতা নিয়ে এরদোয়ানের শঙ্কা

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে কয়েক মাসের প্রচেষ্টা সত্ত্বেও নৌ চলাচলে বিঘ্ন কাটিয়ে উঠতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে আন্তর্জাতিক বিচারবিষয়ক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক চুক্তির কার্যক্রম এবং আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক চুক্তিগুলো তাদের কার্যকারিতা হারিয়েছে। একইভাবে, আন্তর্জাতিক আদালতগুলোর দেওয়া সিদ্ধান্তও এখন আর কার্যকর করা হচ্ছে না।’

বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থারও সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, জাতিসংঘের ব্যবস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার প্রতিফলন ঘটাতে না পারলে একে ‘বৈধ ও ন্যায়সংগত’ বলা যায় না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পুরোনা স্টিলের ট্রাংক ফেলে না দিয়ে সাজিয়ে তুলুন আধুনিক ঘর

হরমুজ নিয়ে আক্ষেপ, চুক্তির কার্যকারিতা নিয়ে এরদোয়ানের শঙ্কা

আপডেট সময় ০৭:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬