দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ সনাতন পার্টি আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলন, মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মো. আবদুস সালাম বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গৃহীত প্রধান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমবারের মতো ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজামণ্ডপকে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে আলাদাভাবে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপের আশপাশের ক্ষতিগ্রস্ত সড়ক আগামী দুই দিনের মধ্যে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।
পূজা উপলক্ষে পুরো নগরীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে মণ্ডপ সংলগ্ন ড্রেন ও নর্দমা পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মণ্ডপ সংলগ্ন এলাকার নষ্ট সড়কবাতি পরিবর্তন, ড্রেনেজ সমস্যা বা শৃঙ্খলার ঘাটতি সংক্রান্ত যেকোনো তথ্য সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানাচ্ছি।
বাংলা৭১নিউজ/আরএইচ























