ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার টেরিয়াইল স্কুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের গলায় জড়ানো ওড়না দেখে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তার হাত বাঁধা ছিল। হাতে শাখা থাকায় তিনি হিন্দু ধর্মাবলম্বী বলে মনে করা হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশে এক নারীর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত গৃহবধূর বয়স আনুমানিক ৩৫। তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং শরীরে থ্রিপিস ও হাতে শাখা পরা ছিল।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, টেরিয়াইল স্কুলের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬