ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলেজছাত্র রোহান হত্যা : অভিযুক্তদের বাড়িঘরে আগুন দিল এলাকাবাসী Logo খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ Logo ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের Logo নিম্নমানের বই দিলে গ্রহণ করবেন না : শিক্ষামন্ত্রী Logo প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী Logo ভারতে শেখ হাসিনাকে আশ্রয়, ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নে বড় বাধা : রাষ্ট্রদূত মুশফিকুল Logo এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি Logo দিল্লিতে ব্যাপক ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরা Logo লালন শাহের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ ৪৯ হাজার টাকা Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা

নাইট ক্লাবে দুই ফুটবলার, জামাল ভূঁইয়া বললেন— ‘ওরা অপেশাদার কাজ করেছে’

ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের শোচনীয় হারের তেঁতো স্বাদ পায় বাংলাদেশ। এরই মাঝে নতুন বিতর্কে জড়ান দুই বাংলাদেশি ফুটবলার। ইন্দোনেশিয়ার কাছে হারের পর দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের বিরুদ্ধে নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ উঠেছে।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সাদ ও সোহেল। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি পুরোনো এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরের কোনও ঘটনার সঙ্গে এর সম্পর্ক নেই। তবে বিষয়টি নিয়ে বেশ নাখোশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের দুই ফুটবলারের নাইট ক্লাব কাণ্ড নিয়ে জামাল বলেন, ‘তাদের আসলে এটা করা উচিত হয়নি। এটা অপেশাদারের মতো কাজ হয়েছে। কারণ মাত্র আমরা একটি ম্যাচ হেরেছি, তারপর আমরা শুনলাম ওরা ওখানে গেছে। দলের জন্যই এটা কোনো ভালো কিছু হয়নি। এখন ম্যানেজমেন্ট এটি নিয়ে ওদের সঙ্গে কথা বলবে।’

এর আগে দুই ফুটবলারের নাইট ক্লাব কাণ্ড নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি তিনি জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘আমি পরিষ্কার করে বলছি, তাদের নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর তারা যদি ক্রীড়া ভাতা কর্মসূচির অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তবে তাও বাতিল করা হবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কলেজছাত্র রোহান হত্যা : অভিযুক্তদের বাড়িঘরে আগুন দিল এলাকাবাসী

নাইট ক্লাবে দুই ফুটবলার, জামাল ভূঁইয়া বললেন— ‘ওরা অপেশাদার কাজ করেছে’

আপডেট সময় ০৪:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬