ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যুদ্ধ শেষে ৩২১ দিন পর দেশে ফিরলো মার্কিন রণতরি

মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধকালীন রেকর্ড ৩২১ দিনের দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে ফিরে এসেছে বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’।

বুধবার সমুদ্রে অবস্থানকালে জাহাজটিতে পরিদর্শনে যান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেখানে নাবিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি এমন কাজ সম্পাদন করেছে যা ‘অন্য কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আগে কখনো করতে পারেনি’।

প্রায় ৫ হাজার জন নাবিক ও মেরিন সেনা নিয়ে জাহাজটি গত বছরের নভেম্বরে সান ডিয়েগোর মূল বন্দর থেকে প্রশান্ত মহাসাগরের উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে নতুন পথ নির্দেশ দেওয়া হয়।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘ এই মোতায়েনকালে রণতরীটিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি দেখা দেয়, যার কারণে সেনাসদস্যদের মনোবল ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস: প্রধানমন্ত্রী

যুদ্ধ শেষে ৩২১ দিন পর দেশে ফিরলো মার্কিন রণতরি

আপডেট সময় ১০:২৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬