ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ Logo পররাষ্ট্র দপ্তর পরামর্শ নিয়ে বাংলাদেশ-লিথুয়ানিয়ার সমঝোতা স্মারক সই Logo প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড Logo আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর Logo শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী Logo নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ Logo বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট Logo শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিয়াড পদকজয়ীদের সাক্ষাৎ Logo প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসনে বাংলাদেশ ও জাতিসংঘের যৌথ উদ্যোগ

মেসির বিদায়ি ম্যাচ দেখতে ৩২ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার ছুটে চলা

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ—এমন এক মুহূর্ত সামনে রেখে আর ঘরে বসে থাকতে পারেননি ভারতের কেরালা রাজ্যের ফুটবলপ্রেমী ইয়াদিল ইকবাল।

ইয়াদিলের হাতে ম্যাচের টিকিট ছিল না; তবু স্বপ্ন ছিল একটাই—আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ি ম্যাচের সাক্ষী হয়ে থাকা।

সেই স্বপ্ন পূরণ করতে ভারতের বেঙ্গালুরু থেকে যুক্তরাজ্যের লন্ডন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস পর্যন্ত পাড়ি দিয়েছেন প্রায় ১৫ হাজার কিলোমিটার। সময় লেগেছে ৩২ ঘণ্টা।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। টিকিট না পেয়েও হাল ছাড়েননি ইয়াদিল।

শেষ পর্যন্ত একটি মাধ্যমে প্রায় ১ লাখ ভারতীয় রুপি দিয়ে একটি টিকিট জোগাড় করেন তিনি।

ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে মনুমেন্তাল স্টেডিয়ামে পৌঁছান মেসির পাঁড় ভক্ত ইয়াদিল। হাতে ছিল একটি ব্যানার। সেখানে রেফারিকে উদ্দেশ্য করে লেখা—‘দয়া করে শেষ বাঁশি বাজাবেন না, আমি এখনো প্রস্তুত নই।

সেই ব্যানারে আরো ছিল ৩২ ঘণ্টা ও ১৫ হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার কথা।

মেসি মাঠে তার সন্তানদের জড়িয়ে ধরার দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়াদিল। খালিজ টাইমসকে তিনি বলেন, ‘তিনি যখন সন্তানদের জড়িয়ে ধরলেন, খুব কষ্ট পেয়েছি। মুহূর্তটি ছিল ভীষণ আবেগের।’

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ইয়াদিল জানান, স্টেডিয়ামের পঞ্চম সারি থেকে মেসিকে প্রায় ১০ মিটার দূর থেকে দেখেছেন তিনি।

তার ভাষায়, ‘এটি জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।’

ইয়াদিলের মেসি ভক্তির গল্প অবশ্য নতুন নয়। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সাতটি ম্যাচই মাঠে বসে দেখেছেন তিনি।

এবার মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচও দেখলেন। ১৫ হাজার কিলোমিটারের সেই যাত্রা তাই শুধু একটি ম্যাচ দেখতে যাওয়া নয়, প্রিয় ফুটবলারের প্রতি এক ভক্তের আবেগের অসাধারণ উদাহরণ হয়ে থাকল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ

মেসির বিদায়ি ম্যাচ দেখতে ৩২ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার ছুটে চলা

আপডেট সময় ০৬:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬