ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী Logo দেশের সব খামারিকে ‘কৃষক কার্ডের’ আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে Logo নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির Logo অস্ট্রেলিয়ায় পড়তে এসে দুই মাসের মধ্যেই প্রাণ গেল তাসনিমের Logo কেরানীগঞ্জে পোশাক মার্কেটে আগুন Logo বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ Logo পররাষ্ট্র দপ্তর পরামর্শ নিয়ে বাংলাদেশ-লিথুয়ানিয়ার সমঝোতা স্মারক সই Logo প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড Logo আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ

টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে হোঁচট খায় বাংলাদেশ দল। পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিলেন জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, ইকবাল হোসেন ইমনরা।

গত আসরের দুঃখ ভুলে আবারো এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়ে ওমানে যাবেন যুবারা।

৫ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১৩তম আসর। ৫০ ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। ৮ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে।

‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়াকে। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুব এশিয়া কাপের। একই দিন মাঠে নামবে বাংলাদেশও।

যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশের যুবাদের দ্বিতীয় ম্যাচ ৭ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে ৯ নভেম্বর।

প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

১২ নভেম্বর হবে সেমিফাইনাল।

প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্স আপের সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে ‘এ’ গ্রুপের রানার্স আপের বিপক্ষে।

সেমিফাইনাল জেতা দুই দল ১৪ নভেম্বর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ

আপডেট সময় ০৫:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬